Ritesh Beghi
২ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোচ হিসেবে যাত্রা শুরু করলেন ইনিয়েস্তা

ফুটবল মাঠে অসাধারণ সাফল্যের পর এবার কোচ হিসেবে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করলেন স্প্যানিশ কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা। খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ করার দুই বছর পর সংযুক্ত আরব আমিরাতের ক্লাব গালফ ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন তিনি।

এটাই ইনিয়েস্তার কোচিং জীবনের প্রথম আনুষ্ঠানিক দায়িত্ব। নতুন ক্লাবে যোগ দিয়ে তিনি বলেন, কোচিং ক্যারিয়ার শুরু করার জন্য গালফ ইউনাইটেডকে উপযুক্ত জায়গা বলে মনে হয়েছে তার। তরুণ ফুটবলারদের সঙ্গে কাজ করে তাদের বিকাশে ভূমিকা রাখাই এখন তার প্রধান লক্ষ্য।

ইনিয়েস্তার মতে, একজন ভালো ফুটবলার গড়ে তুলতে প্রয়োজন ধৈর্য, পরিষ্কার পরিকল্পনা এবং খেলোয়াড়দের প্রতি আন্তরিক মনোযোগ। তিনি বিশ্বাস করেন, গালফ ইউনাইটেডও একই ধরনের ফুটবল দর্শন অনুসরণ করে, যা তাকে ক্লাবটির সঙ্গে যুক্ত হতে অনুপ্রাণিত করেছে।

নতুন দায়িত্বের পাশাপাশি কোচিংয়ের সর্বোচ্চ পর্যায়ের প্রো লাইসেন্স অর্জনের পরিকল্পনার কথাও জানিয়েছেন এই সাবেক মিডফিল্ডার।

২০২৪ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ক্লাবের হয়ে খেলেছিলেন ইনিয়েস্তা। দীর্ঘ ক্যারিয়ারে তিনি নিজেকে আধুনিক ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ও সফল মিডফিল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

বার্সেলোনার হয়ে তিনি চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও নয়টি লা লিগা শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। ক্লাব ফুটবলের পাশাপাশি স্পেন জাতীয় দলের হয়েও ছিলেন সমান সফল। দুটি ইউরো চ্যাম্পিয়নশিপ ও ২০১০ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে তার করা একমাত্র গোলেই প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।

অবসরের সময় কোচিংয়ে আসার ইচ্ছা নেই বলে জানিয়েছিলেন ইনিয়েস্তা। তবে সময়ের সঙ্গে সেই সিদ্ধান্ত বদলে গেছে। এখন কোচ হিসেবে ফুটবলে নতুন যাত্রা শুরু করতে প্রস্তুত তিনি।

২০১৯ সালে প্রতিষ্ঠিত গালফ ইউনাইটেড বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় স্তরের লিগে অংশ নেয়। গত মৌসুমে দলটি দশম স্থানে থেকে লিগ শেষ করেছিল। ইনিয়েস্তার নেতৃত্বে এবার নতুন স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে সামনে এগোতে চায় ক্লাবটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

১

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

২

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৩

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৪

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৫

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৭

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৮

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

৯

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০