admim
১ জুন ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গানের তালে রোবট নাচিয়ে আলোচনায় জেফার, ভিডিও ভাইরাল!

বিনোদন ডেস্ক : সামাজিক মাধ্যমের পাতা স্ক্রল করতে করতে এমন ভিডিওতে চোখ আটকাতে পারে যে কারও! এক সংগীতশিল্পীর গাওয়া গানের তালে তালে মঞ্চে নেচে উঠল রোবট! সদ্য রাজধানীতে অনুষ্ঠিত একটি টেক কোম্পানির ইভেন্টে মিলেছে এমন নজির।

ভিডিওতে দেখা যায়, সংগীতশিল্পী জেফার রহমান গাইছেন তার চিরচেনা ‘ঝুমকা’ গানটি। এ সময় গানটির তালে নেচে ওঠে কুকুর সদৃশ একটি রোবট; আদতে সেটি একটি এআই বট। ভিডিওটি ভাইরালের সঙ্গে ফের আলোচনায় এসেছেন জেফার।

ভিডিওতে আরও দেখা যায়, একটি মঞ্চে সেই ডগি রোবটটি কুকুরের মতো লাফিয়ে লাফিয়ে নাচল; সঙ্গে তাল দেওয়ার চেষ্টা করেন জেফারও। গানের সঙ্গে খানিকটা নাচলেন। আর ভিডিওটি ভাইরাল হতেই আসতে থাকে নেটিজেনদের বিভিন্ন মন্তব্য।

এর আগে মানিক মিয়া অ্যাভিনিউয়ের এক কনসার্টে গানের চেয়ে নাচেই বেশি মনোযোগ দিয়েছিলেন জেফার শ্রোতারা তখন দাবি করেন, একজন সংগীতশিল্পী হয়ে গানের চেয়ে এখন স্টেজে নেচেই দর্শকদের বিনোদন দিচ্ছেন এই শিল্পী। শুধু তাই নয়, জেফারের গায়কী কিংবা গানের দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। সম্প্রতি এই ইভেন্টের ভাইরাল এই ভিডিওর মন্তব্য ঘরেও ছিল প্রায় একই মন্তব্য। এক নেটিজেন লিখেছেন, ‘শুধু লাফালেই চলবে না, একটু নিজেকে দোলাতেও হবে।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘শুধু ঝুমকা গান কেন, আর কোনো গান জানেন না?’

এখানেই শেষ নয়। জেফারের গান শেষ হলে উপস্থাপক হিসেবে হাজির হন ইনফ্লুয়েনসার রাফসান সাবাব। মঞ্চে হাজির হয়ে মজা নিতে নিতে রাফসান বললেন, ‘জেফার এতদিন অনেক মানুষকে নাচিয়েছে, এবার রোবটকে নাচাল।’

নেটিজেনরাও রাফসানের এই মন্তব্য ঘিরে মজা করেন; কেউ কেউ দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টাও করেন। এক নেটিজেন লিখেছেন, ‘জেফারের নাচ নিয়ে এত অভিজ্ঞতা রাফসানের, নিশ্চয়ই তাদের মধ্যে কিছু চলছে।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘জেফার কি তাহলে রাফসানকেও নাচিয়েছেন?’

বলে রাখা ভালো, রাফসান-জেফারের প্রেম গুঞ্জন নতুন কিছু নয়। এর আগে একসঙ্গে তাদেরকে বিভিন্ন স্থানে কাটাতে সময় দেখা গেছে। তা যেমন নেটিজেনদের নজরে এসেছে, সংবাদের শিরোনামও হয়েছে।

গান দিয়ে পরিচিত হলেও শোবিজ অঙ্গনে নিজের একাধিক প্রতিভা দেখিয়েছেন জেফার রহমান। কোনো বিতর্ক কানে না নিয়ে মডেলিং, উপস্থাপনা আবার কখনও পর্দায়ও মেলে ধরেছেন নিজেকে। গত বছর অভিনয় জীবনে অভিষেক ঘটে তার; তার কাজ এনে দেয় দর্শকের থেকে প্রশংসাও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতকের পরিচয় নিয়ে যা জানা গেল

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

‘কোনো কিছুই অসম্ভব নয়’ – আর্জেন্টিনাকে পেয়ে বলল কেপ ভার্দে

ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চাইলেন, সন্ধ্যায় মিলল গাছে ঝুলন্ত মরদেহ

ইরানকে কঠোর হুঁশিয়ারি মার্কিন ভাইস প্রেসিডেন্টের

ইসরাইল-লেবানন চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর

দেশে স্বর্ণের দামে বড় লাফ

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

১০

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

১১

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

১২

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

১৩

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

১৪

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

১৫

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

১৬

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

১৭

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

১৮

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১৯

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২০