admim
১৬ জুলাই ২০২৫, ১২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনলাইন স্ক্যামের শিকার অভিনেত্রী

অনলাইন স্ক্যামের শিকার অভিনেত্রী

বিনোদন ডেস্কঃ ভারতীয় অভিনেত্রী অর্চনা পুরান সিং সম্প্রতি এক ভয়াবহ অনলাইন প্রতারণার শিকার হয়েছেন, দুবাই ভ্রমণে গিয়ে স্কাইডাইভিংয়ের টিকিট বুক করতে গিয়ে লাখ টাকা প্রতারণার শিকার হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় শুধু অর্চনা নন, স্তম্ভিত তার স্বামী অভিনেতা পারমিত শেঠি এবং দুই ছেলে আর্যমান ও আয়ুষ্মানও।

বর্তমানে পরিবার নিয়ে ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় এই অভিনেত্রী তার ভক্তদের সঙ্গে এই তিক্ত অভিজ্ঞতা ভাগ করেছেন। অর্চনা পুরান সিং জানান, তিনি দুবাইয়ের ‘আইফ্লাই দুবাই’ ইনডোর স্কাইডাইভিংয়ের জন্য তিনটি স্লট বুক করেছিলেন।

কিন্তু সেখানে পৌঁছানোর পর জানতে পারেন, তাদের নামে কোনো বুকিং নেই। ভিডিওতে অর্চনা হতাশা প্রকাশ করে বলেন, ‘আমরা তিনটি স্লট বুক করেছিলাম কিন্তু এই মহিলা বলছেন যে আমাদের কোনো বুকিং নেই।’

‘আমরা প্রতারিত হয়েছি, যে ওয়েবসাইট থেকে আমরা অর্থ প্রদান করেছি তা আসল ছিল না। আমরা দুবাইতে আমাদের টাকা হারিয়েছি। আমি বিশ্বাস করতে পারছি না দুবাইয়ের মতো একটি শহরে এটি ঘটেছে যেখানে এত কঠোর আইন রয়েছে।’

এই ঘটনায় বিস্মিত পারমিত শেঠিও। অভিনেত্রী আরও যোগ করেন, ‘হাজার হাজার টাকা খোয়া গেছে এবং এখন আমরা ভাবছি এটাও কোনো স্ক্যাম নয় তো?’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতকের পরিচয় নিয়ে যা জানা গেল

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

‘কোনো কিছুই অসম্ভব নয়’ – আর্জেন্টিনাকে পেয়ে বলল কেপ ভার্দে

ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চাইলেন, সন্ধ্যায় মিলল গাছে ঝুলন্ত মরদেহ

ইরানকে কঠোর হুঁশিয়ারি মার্কিন ভাইস প্রেসিডেন্টের

ইসরাইল-লেবানন চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর

দেশে স্বর্ণের দামে বড় লাফ

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

১০

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

১১

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

১২

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

১৩

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

১৪

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

১৫

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

১৬

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

১৭

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

১৮

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১৯

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২০