Ritesh Beghi
১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেমরায় অনুমোদন ছাড়া ভবন নির্মাণের হিড়িক

ডেমরায় অবৈধ বহুতল ভবন নির্মাণে প্রাণনাশের ঝুঁকি

নিজস্ব প্রতি‌বেদক : ‎রাজধানীর ডেমরা এলাকায়, ইস্টার্ন হাউজিংয়ে রাজউকের অনুমোদন ছাড়া নির্মিত হয়েছে একের পর এক বহুতল ভবন। যা শুধু অবৈধই নয়, এখানে বসবাসকারী শত শত পরিবার রয়েছে প্রাণনাশের ঝুঁকিতে।

‎রাজউকের নিয়ম অনুযায়ী, ঢাকায় ৫০০ বর্গফুটের বেশি জমিতে কোনো ধরণের স্থাপনা নির্মাণ করতে হলে, অনুমোদিত প্ল্যান ও ডিজাইন লাগবে। ভবন নির্মাণে মানতে হবে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC)। কিন্তু ডেমরায় দেখা যাচ্ছে, এসব নিয়মের লঙ্ঘন হচ্ছে প্রকাশ্যে।

‎স্থানীয়দের অভিযোগ, রাজউক মাঝে মাঝে অভিযান চালালেও তা অধিকাংশ সময়ই নামমাত্র জরিমানা ও সামান্য ভাঙচুরে সীমাবদ্ধ থাকে।

‎অন্যদিকে বৈধ ভবন মালিকেরা বলছেন টাকা খরচ করে রাজউক থেকে প্ল্যান পাশ করাতে হয়। কিন্তু যাদের কিছুই নেই, তারা প্রকাশ্যে বহুতল নির্মাণ করছে। সংশ্লিষ্ট দপ্তর যদি কঠোর ব্যবস্থা না নেয় তাহলে এত অর্থ খরচ করে বৈধভাবে ভবন তোলার প্রয়োজন কি?

‎আর্কিটেক্ট ও নগর পরিকল্পনাবিদরা বলছেন রাজউকের অনুমোদন ছাড়া একটি ভবন নির্মাণ মানে ঘরে মধ্যে সক্রিয় বোমা রাখার সমান। না আছে ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা, না মানা হয়েছে নিরাপত্তার ন্যূনতম বিধান। এগুলো ভেঙে পড়তে পারে যেকোনো সময়ে।

‎এদিকে অবৈধ ভাবে নির্মাণ করা ভবন মালিকদের সাথে কথা বললে তারা বলেন সবাই করে তাই আমরাও করছি। খোঁজ নিলে জানতে পারবেন এলাকায় বেশিরভাগ বাড়িই এমন।

‎এসব অবৈধ ভবন মালিকদের বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিবেন এমন প্রশ্নের উত্তর জানতে বারবার রাজউকে গিয়েও কোন প্রকার বক্তব্য পাওয়া যায়নি।

‎রাজধানীর প্রাণকেন্দ্রে এভাবে একটি হাউজিং প্রকল্পের নামে অবৈধ বহুতল ভবন নির্মাণ শুধু নগরায়নের ভবিষ্যৎ বিপন্ন করছে না, বরং হুমকির মুখে ফেলছে শত শত পরিবারকে। প্রশ্ন হচ্ছে রাজউক কি এখনো ঘুমিয়ে থাকবে, না কি জাগবে এবং ব্যবস্থা নেবে?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চাইলেন, সন্ধ্যায় মিলল গাছে ঝুলন্ত মরদেহ

ইরানকে কঠোর হুঁশিয়ারি মার্কিন ভাইস প্রেসিডেন্টের

ইসরাইল-লেবানন চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর

দেশে স্বর্ণের দামে বড় লাফ

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

১০

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

১১

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

১২

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

১৩

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

১৪

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১৫

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১৬

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১৭

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৯

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

২০