Ritesh Beghi
১৩ জানুয়ারী ২০২৬, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৬৪৫

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৬৪৫ জনে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ এ তথ্য দিয়েছে বলে মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

একই সময়ে ১০ হাজার ৭২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। যা ১৬তম দিনে গড়িয়েছে।

এছাড়া ইরান ১০০ ঘন্টার বেশি সময় ধরে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে আছে বলেও জানিয়েছে তারা। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ইরানি রিয়ালের রেকর্ড দরপতনের পর গত ২৮ জানুয়ারি তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা প্রথমে এ আন্দোলন শুরু করেন। যা অল্প কয়েকদিনের মধ্যে সহিংস আন্দোলনে রূপ নেয়।

শেষ শাহ শাসকের ছেলে ও নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির কথায় গত বৃহস্পতিবার দেশটির হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। শুক্রবারও রাজপথের দখল নেন বিক্ষোভকারীরা। ওই দুইদিন বিক্ষোভকারীদের লক্ষ্য করে সবচেয়ে বেশি গুলি ছোড়ে নিরাপত্তাবাহিনী। এতে শত শত মানুষ আহত ও নিহত হন। এছাড়া নিরাপত্তাবাহিনীর শতাধিক সদস্যও নিহত হয়েছেন বলে জানিয়েছে সরকারি সূত্র। তবে বিক্ষোভকারীদের হতাহতের ব্যাপারে কিছু জানায়নি তারা।

ইরান অভিযোগ করেছে শান্তিপূর্ণ বিক্ষোভে উস্কানি দিয়েছে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এতে করে বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। ইরানের কর্মকর্তারা বলেছেন, ‘সশস্ত্র দাঙ্গাবাজরা’ বিভিন্ন সরকারি অবকাঠামোতে হামলা চালিয়েছে।

বিক্ষোভ ছড়িয়ে পড়ার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছিলেন যদি বিক্ষোভকারীদের হত্যা করা হয় তাহলে তারা সামরিকভাবে হস্তক্ষেপ করবেন। এরমধ্যে সর্বশেষ রোববার তিনি হুমকি দেন। ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপের ব্যাপারে ভাবছেন তারা। তবে কোথায় কীভাবে তারা হস্তক্ষেপ করবেন সেটি স্পষ্ট করেননি তিনি।

সূত্র: আনাদোলু

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে কৌতূহল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

১০

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

১১

ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

১২

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য, অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

১৩

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

১৪

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

১৫

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

১৬

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

১৭

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

১৮

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

১৯

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

২০