news desk
১৫ এপ্রিল ২০২০, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা যুদ্ধে প্রান হারালো চিকিৎসক

সিলেট প্রতিনিধি : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে মারা যান তিনি। সিলেটে কর্মরত অবস্থায় করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। গত ৮ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় আনা হয়েছিল।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ডা. মঈন উদ্দিনকে ঢাকায় দাফন করা হবে।

সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, গত ৫ এপ্রিল বাসায় কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ডা. মঈন উদ্দিন করোনাভাইরাস পরীক্ষায় পজেটিভ হওয়ার পর তাকে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। গত ৮ এপ্রিল শারীরিক অবস্থা অবনতি হলে তাকে বেসরকারি অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তার স্ত্রীও সঙ্গে গিয়েছিলেন।

সিলেট নগরীর হাউজিং এস্টেটের বাসিন্দা ডা. মঈন উদ্দিন সিলেটে শনাক্ত হওয়া প্রথম করোনা আক্রান্ত রোগী ছিলেন। মঙ্গলবার পর্যন্ত সিলেট জেলায় তিনিই শনাক্ত হওয়া একমাত্র আক্রান্ত রোগী ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০