ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ আদিবাসি মুক্তিযোদ্ধা পরিবারকে সাংসদ সামছুল আলমের সহায়তা প্রদান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
  • / 150

আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন রুপাপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ আদিবাসি মুক্তিযোদ্ধা পরিবার কে নগদ অর্থ, চাল-ডাল, তেল, আলু, শাড়ি, লুঙ্গি ও শীতের কম্বল দিয়ে সহায়তা করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও জয়পুরহাট ১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।

গত ১০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বৈদ্যতিক সর্ট- র্স্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে বীর মুক্তিযোদ্ধা বালিয়া সিং, দিন-মজুর অনিল ও অমলের টিনের তৈরী ৬টি ঘর আগুনে পুড়ে ভষ্মিভূত হয়ে যায়।

উক্ত অগ্নিকান্ডের সময় ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে আসার পূর্বেই এলাকাবাসি আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরে থাকা তাদের চাল,ডাল, পরিধানের পোষাক, আসবাবপত্র ও গবাদি পশু আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

উপরোক্ত ঘটনার খবর পেয়ে ১২ নভেম্বর বৃহস্পতিবার সাংসদ সামছুল আলম দুদু সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করেছেন।

এ সময়ে উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খবির উদ্দিন মন্ডল, সাধারন সম্পাদক মমতাজুর রহমান, ধরঞ্জী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদুল হাসান, ইউপি সদস্য মিরাজুল ইসলাম প্রমুখ।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ আদিবাসি মুক্তিযোদ্ধা পরিবারকে সাংসদ সামছুল আলমের সহায়তা প্রদান

আপডেট সময় : ০৩:৫৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০