Ritesh Beghi
৫ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘শারীরিক লাঞ্ছনার’ অভিযোগে তদন্তের মুখে নেইমার

মাঠের বাইরের নতুন বিতর্কে জড়িয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সান্তোসে সতীর্থ তরুণ খেলোয়াড় রবিনহো জুনিয়রকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন তিনি।

ঘটনাটি গত রোববার অনুশীলনের সময় ঘটে, যার পরপরই সান্তোস ক্লাব অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে।

ইএসপিএন সূত্রে জানা গেছে, অনুশীলনের সময় ড্রিবল করে নেইমারকে কাটিয়ে যান রবিনহো জুনিয়র। এতে ক্ষুব্ধ হয়ে নেইমার তরুণ এই ফুটবলারের ওপর চড়াও হন।

ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, এক খেলোয়াড়ের বিরুদ্ধে আরেক খেলোয়াড়কে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ তারা গুরুত্ব সহকারে দেখছে।

ঘটনার সময় নেইমার নাকি রবিনহোকে ধাক্কা দিয়ে ফেলে দেন, এরপর দুজনের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। পরে সতীর্থরা এসে পরিস্থিতি সামাল দেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েছেন রবিনহো জুনিয়র। ক্লাব জানিয়েছে, বোর্ডের নির্দেশে নেইমার জুনিয়র ও রবিনহো জুনিয়রের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনার তদন্ত ক্লাবের আইন বিভাগ পরিচালনা করছে।

গ্লোবোস্পোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক তারকা ফরোয়ার্ড রবিনহোর ছেলে রবিনহো জুনিয়র নেইমারের বিরুদ্ধে তিনটি অভিযোগ এনেছেন—গালিগালাজ, ধাক্কা দেওয়া এবং চড় মারা। এছাড়া নিরাপত্তার ঘাটতির অভিযোগ তুলে তিনি নিজের চুক্তি বাতিলের বিষয়েও ক্লাবের সঙ্গে আলোচনা করতে চান।

এদিকে নেইমারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চান না। তবে ঘটনার পর তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন এবং খেলোয়াড়ের পরিবারের কাছে ক্ষমাও চেয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ব্রাজিল জাতীয় দলে একসময় রবিনহোর সঙ্গে খেলেছেন নেইমার। গত মৌসুমে সান্তোসের মূল দলে জায়গা পাওয়া রবিনহো জুনিয়র চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আটটি ম্যাচ খেলেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০