admim
২৬ মে ২০২৫, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অগ্নিকাণ্ডের পর শিল্পীর পাশে বাম জোট

জেলা প্রতিনিধি : ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের রঘুনাথপুর নাটাবাড়িয়ায় নাট্যশিল্পী প্রশান্ত হাওলাদারের বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝিনাইদহ জেলা বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ।

গতকাল রোববার (২৫ মে) সশরীরে ঘটনাস্থলে গিয়ে পরিবারটির খোঁজখবর নেন বাম জোট নেতারা। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও ঝিনাইদহ প্রেস ইউনিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক কমরেড সাহিদুল এনাম পল্লব, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের জেলা সমন্বয়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড স্বপন কুমার বাগচী, সিপিবি নেতা আবু তৈয়ব অপু, বাসদের নেতা আব্দুল্লাহ আল মামুন ও বিপ্লবী যুবমৈত্রীর নেতা জনি ইসলাম প্রমুখ।

বাম নেতৃবৃন্দ ঘটনাটিকে গভীর উদ্বেগজনক ও সন্দেহজনক উল্লেখ করে নিন্দা জ্ঞাপন করেন এবং দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও তারা ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে থাকার অঙ্গীকার করেন।

প্রশান্ত হাওলাদার জানান, গত বৃহস্পতিবার আনুমানিক রাত ২টার দিকে তার বসতঘরের পাশে টিনের ছাওনির ঘরে বিচালির গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিবারটি ঘুমিয়ে থাকলেও পাশের বাড়ির লোকজন আগুন দেখে চিৎকার করে তাদের জাগিয়ে তোলে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে স্টোররুম ও গোয়ালঘরের পাশের অংশে। আগুনে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, এ ঘটনার আগেও তাদের বাড়িতে একাধিকবার ইটপাটকেল নিক্ষেপ, রান্নাঘরের জানালায় মল নিক্ষেপের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। তবে তিনি দাবি করেন, প্রতিবেশীদের সঙ্গে তাদের সুসম্পর্ক রয়েছে এবং অগ্নিকাণ্ডের সময় প্রতিবেশীরাই সর্বাত্মক সহযোগিতা করেছেন।

ঘটনার পর কালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঝিনাইদহের পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ ও অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।

প্রশান্ত হাওলাদার ও তার পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন, আবারও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১০

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১১

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১২

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৩

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১৪

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১৫

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

১৬

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

১৭

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ

১৮

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৯

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল, সীমিত হয়ে পড়েছে সামরিক বিকল্প

২০