Ritesh Beghi
২৪ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আশঙ্কা এবং ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়ার মধ্যেই ইরানি রিয়ালের দরপতন নতুন রেকর্ডে পৌঁছেছে। রোববার (২৩ আগস্ট) দেশটির খোলাবাজারে এক মার্কিন ডলারের দাম ২০ লাখ রিয়াল ছাড়িয়ে যায়। খবর গালফ নিউজের

মুদ্রাবাজারের তথ্য অনুযায়ী, তেহরানের মুক্তবাজারে ডলারের দাম ২ লাখ তোমানের ওপরে উঠে যায়। ইরানে ১ তোমান সমান ১০ রিয়াল হওয়ায় এর অর্থ দাঁড়ায়, এক ডলারের দাম ২০ লাখ রিয়াল ছাড়িয়েছে। সোমবারও বাজারদর ২০ লাখ রিয়ালের আশপাশে ছিল।

গত সপ্তাহের শুরুতে এক ডলারের দাম ছিল প্রায় ১৮ লাখ ৬৫ হাজার রিয়াল। অর্থাৎ এক সপ্তাহেরও কম সময়ে মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রার দরপতন হয়েছে ৭ শতাংশের বেশি।

মূলত বিদেশি মুদ্রার চাহিদা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন অর্থনৈতিক চাপকে ঘিরে উদ্বেগই রিয়ালের এই দ্রুত পতন। বিশেষ করে ইরানের তেল রপ্তানি, বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রবেশাধিকার এবং আন্তর্জাতিক আর্থিক লেনদেন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।

ইরানের মুক্তবাজারের বিনিময় হার দেশটির অর্থনীতির বাস্তব পরিস্থিতি বোঝার জন্য গুরুত্বপূর্ণ। কারণ সরকারি মুদ্রাবাজার ব্যাপকভাবে নিয়ন্ত্রিত হওয়ায় সেখানে নির্ধারিত বিনিময় হার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ডলার কিনতে যে মূল্য দেন, তা সবসময় প্রতিফলিত করে না।

রয়টার্সও রিয়ালের এই রেকর্ড দরপতনের খবর জানিয়েছে। এর আগে ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতার আওতায় ৬০ দিনের যে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, তা কোনো বিস্তৃত চুক্তি ছাড়াই শেষ হয়েছে।

ওই সমঝোতায় ইরানের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানির ক্ষেত্রে ছাড় এবং বিদেশে আটকে থাকা ইরানি অর্থে প্রবেশাধিকারের মতো বিষয় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এর পরিবর্তে যুক্তরাষ্ট্রের চাপ আরও বেড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১০

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১১

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১২

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৩

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

১৫

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

১৬

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

১৭

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৮

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

১৯

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

২০