Publisher
২৪ মে ২০২১, ৬:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবসর প্রাপ্ত সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা

জয়পুরহাটঃ জয়পুরহাটে ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও Bangladesh Ordinance Factory এর প্রস্তুতকৃত ৭১টি ব্লাংক কার্তুজসহ অবঃপ্রাপ্ত এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (২৪ মে) রাত ০২.৩০ ঘটিকায় জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএম এর দিকনির্দেশনায় জেলা ডিবি পুলিশের একটি চৌকশ টিম ডিবির অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন এর নেতৃত্বে এসআই আমিরুল ইসলাম ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট পৌরসভার আরামনগর এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে বকুল হোসেন সাবু(৪৮) কে আটক করে তার দেহ তল্লাশী করে তার প্যান্টের বাম পকেট থেকে ৪০০ পিচ, তার বাড়ীর স্টীলের আলমারীর ভিতর থেকে ১৬০০ পিচসহ মোট ২ হাজার পিচ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট ও উক্ত স্টীলের আলমারীর ভিতর থেকে ৭১টি ব্লাংক কার্তুজ, এক সেট সেনাবাহিনীর ইউনিফর্ম ক্যাপ, বেল্ট, নেইমপ্লেটসহ ইয়াবা রাখার নীল-সাদা জিপার (বায়ুরোধক পলি প্যাক) ৪০ টি, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহ্নত ২টি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করে করেছে।

এর মধ্যে তাজা কার্তুজ ৪৯টি ,মিস ফায়ার ২০টি, খালি খোসা ২টি ও কার্তুজ রাখার প্যাকেট ২ টি যাহার গায়ে 7.lank Ammo, Qty 20 rds, TO BE RETURNED TO BOF লেখা এবং বাংলাদেশ সেনাবাহিনীর লোগোযুক্ত রয়েছে।

উক্ত গ্রেপ্তারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদ হতে গত ২১/৬/২০১৪ইং সালে ৩০ বীর আলীকদম সেনানিবাস বান্দরবান থেকে অবসর গ্রহন করে মর্মে প্রাথমিকভাবে জানা গেছে এবং ইতোপূর্বে তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে এবং সে কি উদ্দেশ্যে ৭১ টি ব্লাংক কার্তুজ নিজ হেফাজতে রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে জয়পুরহাট সদর থানায় অস্ত্র এবং মাদকদ্রব্য আইনে পৃথকভাবে দুটি মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১০

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১১

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১২

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৩

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১৪

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১৫

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

১৬

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

১৭

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ

১৮

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৯

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল, সীমিত হয়ে পড়েছে সামরিক বিকল্প

২০