Ritesh Beghi
৬ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাচ্ছে—এমন তথ্য যারা গণমাধ্যমে ফাঁস করেছে, তাদের খুঁজে বের করবেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি তথ্য ফাঁসকে ‘রাষ্ট্রদ্রোহমূলক’ আখ্যা দিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন।

বুধবার (৫ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন দাবি করেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলছেন, যুক্তরাষ্ট্রের কাছে এখনও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত রয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ অস্ত্রের কোনো ঘাটতি নেই। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নতুন অস্ত্র উৎপাদন করা হচ্ছে এবং দ্রুত সরবরাহও নিশ্চিত করা হচ্ছে।

ট্রাম্পের দাবি, মার্কিন প্রতিরক্ষা শিল্প বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় সম্প্রসারণের মধ্য দিয়ে যাচ্ছে। যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা আরও বাড়াবে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক সহায়তা দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে এসেছে। তবে ট্রাম্প এসব প্রতিবেদন পুরোপুরি প্রত্যাখ্যান করে বলেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

তথ্য ফাঁসকারীদের উদ্দেশে ট্রাম্প বলেন, এই রাষ্ট্রদ্রোহমূলক তথ্য ফাঁসকারীদের খুঁজে বের করা হচ্ছে। তাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি কারাদণ্ড চাওয়া হবে।

ট্রাম্পের এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রে সামরিক গোপন তথ্যের নিরাপত্তা, অস্ত্রের মজুত এবং তথ্য ফাঁসের ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে সাংবাদিকতার ফ্রিডম নিয়েও প্রশ্ন উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১০

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১১

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১২

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৩

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১৪

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১৫

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

১৬

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

১৭

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ

১৮

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৯

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল, সীমিত হয়ে পড়েছে সামরিক বিকল্প

২০