Ritesh Beghi
৯ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।  একই সঙ্গে চুক্তি মেনে চলতে ইসরাইলের ওপর চাপ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি এই সংগঠন।

শনিবার (৮ আগস্ট) হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-কে জানিয়েছে, তারা শান্তি পরিকল্পনার সর্বশেষ ধাপ বাস্তবায়নে রাজি। এই ধাপের আওতায় হামাস যুদ্ধবিধ্বস্ত গাজায় গঠিতব্য একটি ফিলিস্তিনি প্রশাসনিক কমিটির কাছে তাদের অস্ত্র হস্তান্তর করবে।

হামাসের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী মধ্যস্থতাকারীদের জানিয়েছে, তারা চুক্তি বাস্তবায়ন শুরু করে দ্বিতীয় ধাপে যেতে প্রস্তুত। তবে এর জন্য ইসরাইলের অনুমোদন এবং চুক্তি বাস্তবায়ন শুরু করা প্রয়োজন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও বলেন, চুক্তি মেনে চলতে ইসরাইলকে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্রের উচিত দেশটির ওপর চাপ সৃষ্টি করা।

তবে ইসরাইল বলছে, শান্তি পরিকল্পনার সর্বশেষ অংশে তারা সম্মতি দেয়নি।  দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার জানান, ‘বোর্ড অব পিস’ উপস্থাপিত খসড়ায় ইসরাইল সম্মতি দেয়নি।

এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হামাস পরিকল্পনার আওতায় নিরস্ত্রীকরণে সম্মত হয়েছে। ‘বোর্ড অব পিস’ জানিয়েছিল, এর বিনিময়ে ইসরাইল ধাপে ধাপে গাজার বড় একটি অংশ থেকে সেনা প্রত্যাহার করবে।

তবে সোমবার ‘বোর্ড অব পিস’-এর গাজাবিষয়ক উচ্চ প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের পর অবস্থান বদলায়। ম্লাদেনভ জানান, হামাস পুরোপুরি নিরস্ত্র হওয়ার পরই ইসরাইল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে।

ইসরাইলি সেনাবাহিনীও জানিয়েছে, তারা হামাসের বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে।

তথ্যসূত্র: দ্য ডন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০