Ritesh Beghi
৩১ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬.৮৫ কেজি বিদেশি স্বর্ণ জব্দ করেছে দেশটির রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)। এ ঘটনায় পাঁচ বাংলাদেশি ট্রানজিট যাত্রীসহ একটি বেসরকারি বিমান সংস্থার এক গ্রাউন্ড স্টাফকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) কর্মকর্তাদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শনিবার পরিচালিত অভিযানে স্বর্ণগুলো জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিরা মুম্বাই হয়ে ট্রানজিট যাত্রীদের ব্যবহার করে স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য বলে অভিযোগ করা হয়েছে।

রোববার কর্মকর্তারা জানান, ডিআরআইয়ের মুম্বাই আঞ্চলিক ইউনিট নির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার পর অভিযানটি পরিচালনা করে। অভ্যন্তরীণভাবে অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন মিডনাইট গোল্ডস্ট্রাইক’।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিআরআই কর্মকর্তারা বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তৃতীয় পক্ষের মাধ্যমে একটি বেসরকারি বিমান সংস্থায় নিয়োজিত এক গ্রাউন্ড স্টাফকে আটক করেন। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে মোমের মধ্যে লুকানো ২৪ ক্যারেট স্বর্ণর গুঁড়াসহ সাতটি ক্যাপসুল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ওই গ্রাউন্ড স্টাফ ট্রানজিট যাত্রীদের মাধ্যমে স্বর্ণ পাচার এবং বিমানবন্দর থেকে তা বাইরে বের করে নেওয়ার সঙ্গে অন্যদের জড়িত থাকার তথ্য দেন বলে দাবি করেছে ডিআরআই।

এরপর কর্মকর্তারা চক্রটির আরও কয়েকজন সদস্যকে শনাক্ত করে আটক করেন। তাদের কাছ থেকে আরও নয়টি ক্যাপসুল উদ্ধার করা হয়।

ডিআরআই জানিয়েছে, চক্রটি মুম্বাইকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, থাইল্যান্ডের ব্যাংকক এবং মালদ্বীপের মালে থেকে যাতায়াতকারী যাত্রীদের মাধ্যমে স্বর্ণ পাচারের কার্যক্রম চালাত বলে অভিযোগ রয়েছে।

ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

২

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

৩

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

৪

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

৫

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

৬

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

৭

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

৮

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

৯

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১০

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

১১

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার – ৩৫

১২

৩৩ হাজার মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা

১৩

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ, পর্যটকদের ফেরার নির্দেশ

১৪

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১৫

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

১৭

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

১৮

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২০