news desk
২৪ মার্চ ২০২১, ৬:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগে কোন হাইব্রিড নেতাদের স্থান নেই || খাদ্যমন্ত্রী

আওয়ামী লীগে কোন হাইব্রিড, মাদক ব্যবসায়ী, মাস্তানদের স্থান নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে বদলগাছী উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলনে তিনি প্রধান বক্তা হিসেবে বক্তৃতায় এসব একথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে বিএনপি, জামায়াত থেকে শুরু করে এমন কেউ নেই যে শেখ হাসিনার সুবিধা পায় নাই। এই সরকারের আমলে কৃষককে সারের জন্য গুলি খেয়ে মরতে হয় না। কম দামে সার পাচ্ছে। কৃষকরা ধানের ন্যায্য দাম পাচ্ছে। কৃষকরা কম দামে সার পাচ্ছে। সেচের অভাবে ধান নষ্ট হয় না। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, স্কুল কলেজের নতুন নতুন বিল্ডিং, রাস্তাঘাট, কালভার্ট হচ্ছে। তাই সঠিক সিদ্ধান্ত ও সঠিক নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগকে ঐক্যবন্ধ থাকতে হবে। যারা ঐক্যবন্ধ থাকতে পারবে না তাদের দলে থাকার অধিকার নেই।

এসময় মন্ত্রী বিএনপির উদ্দেশ্য বলেন, ফখরুল শুধু বলে বেড়ান প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ এত সহজ নয়। শেখ হাসিনার এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবে না, পথ হারাবে না।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কামাল হোসেন আরও বলেন, ‘দলের যেসব নেতাকর্মী স্বতন্ত্র হয়ে নৌকার বিপক্ষে নির্বাচন করেছেন তারা কমিটিতে সদস্য হতে পারবেন না। বিভিন্ন জেলায় ভোট ও সিলেকশনে কমিটি গঠন করা হয়েছে। আর এখানে দেখছি কোনো কাউন্সিলর তালিকা গঠন করা হয়নি। তাহলে তো এখানে ভোট করা সম্ভব নয়। আলোচনা করে কমিটি গঠন করা হবে। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাদকাসক্তরা নেতা হতে পারবেন না।’
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক। সম্মেলনে বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আবু জাফর মো. শফি মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস, এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, ছলিম উদ্দীন তরফদার, ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন ও আনোয়ার হোসেন হেলালসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০