Publisher
৬ সেপ্টেম্বর ২০২১, ৩:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে ‘আমলা লীগ’: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও কার্যত ‘আমলারাই’ দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে ছাত্রফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জেলা এবং ঢাকার ডিসি অফিসসহ যেখানেই আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মিটিং হয়, বা কোনো উন্নয়ন কর্মকাণ্ডের মিটিং হয়, সেখানে সরকারি আমলারাই সবচেয়ে বেশি আওয়ামী লীগের দায়িত্ব পালন করেন।

মির্জা ফখরুল প্রশ্ন রেখে বলেন, আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ তো নাই এখন। এখন তো পুরো আমলা লীগ। আমলা মানে-সামরিক, বেসামরিক-পুলিশ সব। এই একটা অবস্থা বাংলাদেশে হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশে আইনশৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা খবরের কাগজে দেখি, পুলিশের অফিসাররা ধর্ষণের জন্য অভিযুক্ত হচ্ছেন। আইজিপি বলেছেন যে, এখন পুলিশ সাংবাদিকতাও করবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এটা কিন্তু সুদূরপ্রসারী। পুলিশ যখন সাংবাদিকতা করতে চায়, তাহলে বুঝতে হবে যে এই রাষ্ট্র আর নেই। পুলিশকে এত ক্ষমতা দেওয়া হয়েছে যে ওরা নিজেরাই বলে বাতির রাজা হচ্ছে ফিলিপস, মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১০

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১১

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

১৩

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

১৪

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৫

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৬

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১৭

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৮

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৯

চীনের পথে প্রধানমন্ত্রী

২০