Ritesh Beghi
২৩ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

ইরাকের বিপক্ষে জোড়া গোল করার পর মেসিকে নিয়ে কথা বললেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকা পরিষ্কার জানিয়ে দিলেন, আর্জেন্টাইন অধিনায়ক ম্যাচে কী করছেন সেদিকে তার নজর নেই।

ইরাকের বিপক্ষে ৩-০ গোলের জয়ে দুই গোল করেন এমবাপ্পে। এই জয়ে নকআউট পর্বও নিশ্চিত হয় ফ্রান্সের। ম্যাচের কয়েক ঘণ্টা আগে মেসি দুই গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন।

মেসি প্রসঙ্গে এমবাপ্পে বলেন, ‘লিও সবসময় গোল করে। আগেও করেছে, ভবিষ্যতেও করবে। লিও কী করছে সেদিকে যদি আমি নজর দিতাম, তাহলে আমাকে আরও অনেক বেশি পরিশ্রম করতে হতো।’

রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড যোগ করলেন, ‘আমি ওর দিকে মোটেই মনোযোগ দিই না। আমি শুধু আমার দলকে সাহায্য করার কথা ভাবি।’

এই ম্যাচে ফ্রান্সের হয়ে শততম আন্তর্জাতিক ম্যাচ খেললেন এমবাপ্পে। বিশ্বকাপে তার মোট গোল এখন ১৬, যা মিরোস্লাভ ক্লোসার সমান। মেসির চেয়ে মাত্র দুই গোলে পিছিয়ে আছেন তিনি।

টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই দুটো করে গোল করেছেন এমবাপ্পে। নিজের ফর্ম নিয়ে বললেন, ‘আমি দারুণ অনুভব করছি। সবাই জানে বিশ্বকাপ একজন ফুটবলারের জন্য কতটা বড় লক্ষ্য। রিয়াল মাদ্রিদের হয়ে সেরা মৌসুম কাটানোর চেষ্টা করেছি। জানুয়ারিতে গুরুতর চোট পেয়েছিলাম। তারপর শারীরিক ও মানসিকভাবে সেরা অবস্থায় ফিরে এসেছি।’

ম্যাচে দুই ঘণ্টারও বেশি সময় খেলা বন্ধ থাকার বিষয়েও কথা বললেন এমবাপ্পে। ফিলাডেলফিয়ায় প্রচণ্ড ঝড়ের কারণে এই বিরতি হয়েছিল। তিনি বললেন, ‘রাতটা অনেক লম্বা ছিল। অনেক সময় কেটে গেছে। আবেগের দিক থেকেও, নার্ভাসনেসের দিক থেকেও। মনোযোগ ধরে রাখা খুব কঠিন ছিল। ড্রেসিংরুমে উপস্থিত থাকতে হয়েছে।’

তিনি আরও বললেন, ‘প্রায় দেড় থেকে দুই ঘণ্টা ড্রেসিংরুমে ছিলাম। মনোযোগ ধরে রাখা অনেক কঠিন। অনেক শক্তি খরচ হয়। সবসময় সংযুক্ত থাকার চেষ্টা করেছি। পরিস্থিতি জটিল ছিল, কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ করতে পেরেছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০