Ritesh Beghi
১৩ জুলাই ২০২৬, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজিমপুরে ভাড়ার টাকাকে কেন্দ্র করে কিলঘুষিতে বৃদ্ধের মৃত্যু

রাজধানীর লালবাগে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে বাসা ভাড়ার বকেয়া ১ হাজার টাকাকে কেন্দ্র করে কিল-ঘুষিতে মো. স্বপন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত স্বপন একজন কসমেটিক ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।  

আজ (সোমবার) ভোরের দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বপনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত স্বপনের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার তাহের ফকির কান্দি গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুল মান্নান। বর্তমানে তিনি আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের নিচ তলায় ভাড়া থাকতেন।

হাসপাতালে নিহতের ভাই রাজা মোহাম্মদ সেলিম বলেন, আমরা দুই ভাই মেডিকেল স্টাফ কোয়ার্টারে সাবলেট (ভাড়া) থাকতাম। ওই বাসা বরাদ্দ পাওয়া রিজভী মাস শেষ হওয়ার আগেই ভাড়ার জন্য চাপ সৃষ্টি করতেন। চলতি মাসের ভাড়ার মধ্যে মাত্র ১ হাজার টাকা বকেয়া ছিল। গতকাল রাতে রিজভী ওই টাকা চাইলে আমরা বলি, দু-একদিনের মধ্যে পরিশোধ করে দেব। এতে ক্ষিপ্ত হয়ে রিজভী আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দেখে নেওয়ার হুমকি দেয়।

তিনি আরও বলেন, রাতের ঘটনার পর আজ ভোর ৪টার দিকে রিজভী এবং তার চাচাতো ভাই রোহান বাসার রুমের সামনে এসে আমাদের সঙ্গে ভাড়ার এক হাজার টাকার জন্য কথাকাটাকাটির এক পর্যায়ে বাধা দিতে গেলে তারা আমাকে লাথি মেরে ফেলে দেয়। এরপর আমার বৃদ্ধ ভাই স্বপনকে কিল-ঘুষি মেরে জোরপূর্বক টেনেহিঁচড়ে মেডিকেল স্টাফ কোয়ার্টারের সামনের একটি মাঠে নিয়ে যায়। এতে আমার ভাই গুরুতর আহত হলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে চিকিৎসক মৃত ঘোষণা করে। এই ঘটনা দুইজনকে আটক করেছে পুলিশ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১০

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১১

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১২

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৩

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

১৫

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

১৬

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

১৭

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৮

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

১৯

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

২০