Ritesh Beghi
২৬ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহণ, কোন রুটে ভাড়া কত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটে গণপরিবহণের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। নতুন এ ভাড়া কাঠামো রোববার (২৬ এপ্রিল) থেকে কার্যকর হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি যানবাহনে হালনাগাদ ভাড়ার তালিকা (চার্ট) টাঙানো থাকবে।

শনিবার (২৫ এপ্রিল) নতুন নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী রুটের পুনর্নির্ধারিত ভাড়ার তালিকাও প্রকাশ করেছে সংস্থাটি।

তালিকা অনুযায়ী, রাজধানীর গাবতলী রুটের আওতায় ঢাকা থেকে পঞ্চগড়ে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫ টাকা। পাশাপাশি এ রুটের ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৮১ টাকা। একই সঙ্গে ঢাকা (গাবতলী) থেকে রংপুর রুটে ৫১ আসনের বাসের ভাড়া ৭৫১ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯১১ টাকা। এছাড়া ঢাকা (গাবতলী) থেকে দিনাজপুর রুটে ৫১ আসনের বাসে ৯৭৪ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৪১ টাকা।

সায়েদাবাদ রুটের আওতায় ঢাকার সায়েদাবাদ থেকে চট্টগ্রাম রুটে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০৪ টাকা। পাশাপাশি এ রুটে ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৫২ টাকা। সেই সঙ্গে ঢাকার সায়েদাবাদ থেকে কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ৯০০ টাকা ও ৪০ আসনের বাসের ভাড়া ১ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সায়েদাবাদ থেকে সিলেট রুটে চলাচল করা ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৮০ টাকা। পাশাপাশি এ রুটে চলাচল করা ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭৪০ টাকা। সেই সঙ্গে সায়েদাবাদ থেকে বরিশাল রুটে ৫১ আসনের বাসে ৪৬৪ টাকা ও ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৯২ টাকা। আর সায়েদাবাদ থেকে খুলনা রুটে ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৪১ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া পড়বে ৬৯০ টাকা। এছাড়াও সবচেয়ে দীর্ঘ রুট সায়েদাবাদ থেকে টেকনাফে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৭ টাকা। পাশাপাশি এই রুটে ৪০ আসনের বাসের ভাড়া পড়বে ১ হাজার ৩৩৫ টাকা।

ঢাকার গাবতলী থেকে ঝিনাইদহ রুটে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০১ টাকা। পাশাপাশি এ রুটে ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৩৯ টাকা। সেই সঙ্গে ঢাকার গাবতলী থেকে রাজশাহী রুটে চলাচল করা ৫১ আসনের বাসে ভাড়া পড়বে ৭৭৭ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া ৯৯১ টাকা। আর গাবতলী থেকে মেহেরপুর রুটে চলাচল করা ৫১ আসনের বাসে ভাড়া ৭৭৬ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯৮১ টাকা।

এছাড়াও মহাখালী রুটের আওতায় ঢাকার মহাখালী থেকে ময়মনসিংহ রুটে চলাচল করা ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৯৪ টাকা। পাশাপাশি এই রুটে ৪০ আসনের বাসে ভাড়া পড়বে ৩৭৫ টাকা। সেই সঙ্গে মহাখালী থেকে জামালপুর রুটে ৫১ আসনের বাসে ৩৮৬ টাকা এবং ৪০ আসনের বাসে ভাড়া পড়বে ৪৯২ টাকা।

একইভাবে মহাখালী থেকে শেরপুর রুটে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪২১ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৩৭ টাকা। পাশাপাশি মহাখালী থেকে কিশোরগঞ্জ রুটে ৫১ আসনের বাসে ভাড়া পড়বে ৪০১ টাকা এবং এই রুটে চলাচল করা ৪০ আসনের বাসের ভাড়া পড়বে ৫১১ টাকা।

বিশ্ববাজারে দাম বৃদ্ধির প্রেক্ষাপটে গত ১৮ এপ্রিল রাতে দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে সরকার। ওইদিন প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি প্রতি লিটার কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা এবং পেট্রোল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১০

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১১

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১২

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৩

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

১৫

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

১৬

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

১৭

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৮

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

১৯

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

২০