news desk
১ জানুয়ারী ২০২০, ৫:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজ দেশব্যাপী বই উৎসব

 

প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিনে সারাদেশের চলছে বই উৎসব। প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দেওয়া হবে।

এ উপলক্ষে আজ রাজধানীতে দুটি ‘পাঠ্যপুস্তক উৎসব’ আয়োজন করেছে দুই মন্ত্রণালয়। একটি রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এছাড়া সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপর উৎসব আয়োজন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

তাছাড়া সারা দেশের সব স্কুলে পাঠ্যপুস্তক উৎসবের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানা গেছে।

এ ব্যাপারে এনসিটিবি সূত্র জানায়, নতুন শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক স্তরের ৩৪ লাখ ২৮ হাজার ১০ শিক্ষার্থীর জন্য ৬৮ লাখ ৫৬ হাজার ২০টি পাঠ্যপুস্তক দেওয়া হবে। এছাড়া প্রাথমিক স্তরের দুই কোটি ৩৭ লাখ ৭ হাজার ১ জন শিক্ষার্থীর জন্য ৯ কোটি ৮৮ লাখ ৮২ হাজার ৮৯৯টি; প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচটি ভাষার ৯৮ হাজার ১৪৪ শিক্ষার্থীর জন্য ২ লাখ ৭৬ হাজার ৭৮৪টি; মাধ্যমিক স্তরের বাংলা, ইংরেজি ভার্সন, ইবতেদায়ি, দাখিল, দাখিল ভোকেশনাল, কারিগরির এক কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৯৬০ জন শিক্ষার্থীর জন্য ২৪ কোটি ৬০ লাখ ৫২ হাজার ৬১টি পাঠ্যপুস্তক দেওয়া হবে।

২০১০ সাল থেকে সরকার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল, দাখিল (ভোকেশনাল) ও এসএসসি (ভোকেশনাল) স্তরে বিনামূল্যে পাঠ্যবই দিচ্ছে। ২০১৮ সাল পর্যন্ত সর্বমোট ২৬০ কোটি ৮৬ লাখ ৯১ হাজার ২৯০ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করেছে সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০