news desk
১৭ এপ্রিল ২০২০, ১০:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। একাত্তরের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। এর পর বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এদেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাক হানাদার বাহিনী।। সর্বত্র চলতে থাকে ধ্বংস ও হত্যাযজ্ঞ। এমনই প্রেক্ষাপটে পর দিন ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা করেন বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুরু হয় পরাধীনতার শৃঙ্খল ভাঙার লড়াই। এ লক্ষ্যে ১০ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়েছিল। যার ফলশ্রুতিতে আমাদের বিজয় অর্জন ত্বরান্বিত হয়। কারণ এই সরকার গঠনের পরই আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত হয় গণপরিষদ।

নবগঠিত সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণাকে অনুমোদন করে। ঘোষণায় বলা হয়, স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলাম উপ-রাষ্ট্রপতি থাকবেন।

সরকারের তথা দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভাষণ দেন। যে ভাষণ বঞ্চিত ও শোষিত বাঙালিকে আরো সাহস জোগায় ও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে। এর পর থেকে প্রতিদিনই সংগ্রামী মানুষের সংখ্যা বাড়তে থাকে। তীব্র গতি পায় মুক্তির আন্দোলন। লাভ করে বিশ্ব সম্প্রদায়ের স্বীকৃতি।

নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী তার ভাষণে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে বিভিন্ন এলাকায় মুক্তিযোদ্ধা কমান্ডারদের নামও ঘোষণা করেন। তিনি আরো বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোনো এক স্থানে স্বাধীন বাংলাদেশ সরকারের প্রধান কার্যালয় প্রতিষ্ঠিত হয়েছে।

এর পর ১৩ এপ্রিল ৬ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা এবং তাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়। পরের দিন ১৪ এপ্রিল কর্নেল এমএজি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত করা হয়। এর পরের দিনটা বাংলাদেশের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ দিন।

সরকার গঠনের পর যেহেতু শপথ গ্রহণের বিষয় রয়েছে, তাই ১৭ এপ্রিল মেহেরপুরের সীমান্তবর্তী বৈদ্যনাথ তলার এক বিশাল আম্রকাননে অতি গোপনীয়তার সঙ্গে নবগঠিত স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ অনুষ্ঠিত হয়। প্রবাসী এই মুজিবনগর সরকারের দিক-নির্দশনা ও বলিষ্ঠ নেতৃত্বে মুক্তির সংগ্রাম প্রতিদিন নতুন গতিতে এগিয়ে যেতে থাকে। যার ফলশ্রুতিতে ওই বছরের ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ নামে আরেকটি স্বাধীন ভূখণ্ড।

করোনাভাইরাসের কারণে দেশে সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সে কারণে এ বছর দিবসটি উদযাপনে তেমন কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনাও সম্প্রতি মেহেরপুর জেলা প্রশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় মুজিবনগর দিবসে যাতে কোনো জনসমাগম না হয় সে নির্দেশনা দেন। একেবারে স্বল্প পরিসরে দিবসটির আনুষ্ঠানিকতা সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রী।

এদিকে, গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঘরে বসেই ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের নির্দেশনা দেন।

শুধু মুজিবনগর দিবসই নয়, করোনাভাইরাসের কারণে এবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান, স্বাধীনতা তথা জাতীয় দিবসের অনুষ্ঠানাদি বাতিল করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০