Publisher
২২ সেপ্টেম্বর ২০২১, ৫:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে মেয়েরা শিগগিরই স্কুলে যেতে পারবে: তালেবান

অনলাইন ডেস্ক: আফগানিস্তানে মেয়েরা শিগগিরই স্কুলে যেতে পারবে বলে জানিয়েছে ক্ষমতাসীন তালেবান। মঙ্গলবার সংবাদ সম্মেলনে আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভার বাকি পদগুলোর নাম ঘোষণার সময় এ তথ্য জানান গোষ্ঠীটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। এ দিন উপমন্ত্রীদের নাম ঘোষণা করা হয়। এবারও কোনো নারীকে মন্ত্রিসভায় যুক্ত করেনি তালেবানরা।

এর আগে গত সপ্তাহে শুধু ছেলেদের স্কুল খোলার সিদ্ধান্ত দেয় তালেবান। স্কুলে শুধু পুরুষ শিক্ষকরাই পাঠদান করবেন বলে ঘোষণায় বলা হয়েছিল। ওই সময় তালেবান বলেছিল, তারা মেয়েদের স্কুল খুলে দেওয়ার বিষয়ে কাজ করছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার বাকি পদগুলোর নাম ঘোষণা করা হয়। দুই কট্টরপন্থি কমান্ডো মোল্লা আবদুল কাইয়ুম উপ-প্রতিরক্ষামন্ত্রী এবং সদর ইব্রাহিম উপ-স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। এছাড়া নতুন করে তালেবানের অন্তর্বর্তী সরকারে স্বাস্থ্য মন্ত্রণালয় যুক্ত হয়েছে।

এ ব্যাপারে জাবিউল্লাহ বলেন, ‘আজকে ঘোষিত পদগুলো সরকারকে সচল রাখার জন্য প্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে। এতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদেরও যুক্ত করা হয়েছে। হাজারা জনগোষ্ঠীর সদস্যও মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। ভবিষ্যতে হয়তো নারীরাও যুক্ত হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

‘আপনি আমার খেলা দেখেছেন?’ সাংবাদিককে বললেন রোনালদো

দেশে ফিরেছেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

‘ডিবি পরিচয়ে’ মারধরের শিকার জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ব্রাজিল-আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়া প্যারাগুয়ের এই হাল যে কারণে

১০

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

১০ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির খবর ভিত্তিহীন: ইরান

১৪

৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে

১৫

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

১৬

টিকিটের চওড়া দাম, ছোট স্টেডিয়ামেও গ্যালারি ভরাতে পারছে না ফিফা

১৭

শর্ত না মানলে ২৪ ঘণ্টার মধ্যে আবারও হামলা

১৮

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৯

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

২০