Ritesh Beghi
১৬ মে ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আফ্রিকায় যৌথ অভিযানে আইএসের শীর্ষ নেতা নিহত, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযানে আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ও নাইজেরিয়ার সশস্ত্র বাহিনীর সমন্বয়ে পরিচালিত এ অভিযান ছিল অত্যন্ত সফল ও সুপরিকল্পিত। খবর সামা টিভি অনলাইনের।

ট্রাম্পের দাবি, আফ্রিকায় সক্রিয় অন্যতম গুরুত্বপূর্ণ জঙ্গি নেতা ছিলেন আবু-বিলাল আল-মিনুকি। তিনি মনে করেছিলেন আফ্রিকায় আত্মগোপন করে থাকতে পারবেন, তবে গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়।

এ অভিযানে সহযোগিতার জন্য নাইজেরিয়া সরকারকেও ধন্যবাদ জানান ট্রাম্প।

যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার মধ্যে পশ্চিম আফ্রিকাজুড়ে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা সহযোগিতা চলছে। নাইজেরিয়ায় আইএস সংশ্লিষ্ট বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর তৎপরতা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে।

এর আগে ধর্মীয় নিপীড়নের অভিযোগ তুলে নাইজেরিয়ার সমালোচনা করেছিলেন ট্রাম্প। যদিও নাইজেরিয়া সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে। তবে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও জঙ্গিবাদ দমনে দুই দেশের সীমিত সহযোগিতা অব্যাহত রয়েছে।

গত বছরের বড়দিনেও উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় জঙ্গি তৎপরতা বৃদ্ধির আশঙ্কায় ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহসাই কাটছে না গ্যাস সংকট

রণবীরের ভাবনায় ‘লাভ অ্যান্ড ওয়ার’

বিশ্ব বাঘ দিবস আজ

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১৩

ভারত বা যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেওয়া হবে না: নাহিদ

গাজায় মসজিদ ও শরণার্থী শিবিরে হামলা চালাল ইসরাইল

মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, নিহত ৮

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

১০

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

১১

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১২

হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

১৩

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১৫

স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে কৌতূহল

১৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

১৭

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

১৯

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

২০