Ritesh Beghi
২৯ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত বা যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেওয়া হবে না: নাহিদ

বাংলাদেশে ভারত বা যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন এনসিপি’র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘জুলাই গণ-অভ্যুত্থান : স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষ্যে জবি শাখা জাতীয় ছাত্রশক্তি এ আলোচনা সভার আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, ‘গণ-অভ্যুত্থান হয়েছে সীমান্ত সুরক্ষার জন্য, স্বাধীন পররাষ্ট্রনীতির জন্য, নদীর পানির ন্যায্য হিস্যার জন্য। আমরা কারও আধিপত্য মেনে নেব না, ভারতেরও না, আমেরিকারও না।’

তিনি বাংলাদেশের সব আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা স্মরণ করে বলেন, প্রতিষ্ঠানটি কখনো তার ত্যাগের যথাযথ মূল্য পায়নি। জুলাইয়ে আমরা অপেক্ষা করতাম, কখন জগন্নাথের মিছিল আসবে।

জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করে নাহিদ ইসলাম বলেন, যেই বিশ্ববিদ্যালয়ে শহীদ আছেন, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া গৌরবের। আমরা জুলাইয়ের সব শহীদ এবং যাদের সামান্য স্যাক্রিফাইসও রয়েছে, তাদের সবাইকে স্মরণ করছি।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তৎকালীন জগন্নাথ কলেজের বড় অবদান ছিল উল্লে­খ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় দেশ গড়ার কাজে অংশ নিয়েছে এবং তার ফলও পেয়েছে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার ত্যাগের মূল্যায়ন পায়নি।

নাহিদ বলেন, বাংলাদেশের সব আন্দোলনে সবচেয়ে বড় অবদান ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। সবার কাছে আমার অনুরোধ থাকবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে সুনজর দিতে। ঢাকার মধ্যে অবস্থান হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তের অনেক শিক্ষার্থী এখানে ভর্তি হন। রাজধানীর মধ্যে আরেকটি ভালো বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে পারলে দেশের শিক্ষাক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বড় অবদান রাখতে পারবে।

আলোচনা সভায় নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ-সদস্য আব্দুল্লাহ আল-আমিন, জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. ইমরানুল  হক, প্রক্টর ড. মুহাম্মদ নাসির উদ্দিন, জকসুর ভিপি রিয়াজুল ইসলাম, জবির একমাত্র শহীদ ইকরামুল হক সাজিদের মা, জুলাই আন্দোলনে গুলিবিদ্ধযোদ্ধা মাহাদী আমিনের বাবা আল-আমিন, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার উপস্থিত ছিলেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

৩

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

৪

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

৬

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৭

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৯

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১০

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১২

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৩

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৪

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৫

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৬

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৭

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৮

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৯

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

২০