Publisher
১ মে ২০২৩, ৮:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আম খাওয়ার পর যে ৫ খাবার খেলে হতে পারে বিপদ

নিউজ ডেস্ক: ফলের রাজা আমের স্বাদ কারও পক্ষেই ভোলা সম্ভব নয়। আম খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। স্বাদে ও পুষ্টিতে ভরপুর আম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।

এতে ভিটামিন এ, সি, কে, ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফোলেট ও বিটা-ক্যারোটিনের মতো পুষ্টিতে সমৃদ্ধ। গরমে নিয়মিত আম খেলে বাড়ে রোগ প্রতিরোধের ক্ষমতা।

তবে আমের স্বাদ নিতে হলে তাজা ফল খেতে হবে। খুব বেশি হলে শরবত বা জুস তৈরি করেও পান করতে পারেন।

এমন বেশ কিছু খাবার আছে, যা আমের সঙ্গে বা এর পরপরই খাওয়া এড়িয়ে যাবেন। না হলে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। জেনে নিন কোন খাবারগুলো খাবেন না-

টকদই:

গরমে অনেকেই টকদই আর পাকা আম একসঙ্গে খান। এই খাবার আপনার পেটের জন্য ক্ষতিকারক। এতে পেট ব্যথা, বমি, পেট ফোলার মতো সমস্যা বাড়িয়ে তুলতে পারে। তাই এই দুই খাবার একসঙ্গে খাবেন না।

ভাত:

অনেকেই দুপুরে খাওয়ার পাতে আম নিয়ে বসেন। ভাতের সঙ্গে মসলাদার তরকারি থাকে। তারপর যখনই আপনি আম খান, এতে হজমের গণ্ডগোল তৈরি হয়। তাই মসলাদার খাবারের সঙ্গে কখনো আম খাওয়া উচিত নয়।

করোল্লা:

গরমের অন্যতম জনপ্রিয় সবজি করলা। দেখতে গেলে করলাও দারুণ স্বাস্থ্যকর। কিন্তু আম ও করলা একসঙ্গে খাওয়া চলে না। এমনকি আম খাওয়ার পরও করলা খাওয়া উচিত নয়। এতে বমি হতে পারে।

কোমল পানীয়:

আম খাওয়ার পরপরই কখনো কোমল পানীয় পান করবে না। যে কোনো সোডাযুক্ত পানীয় পান করলে বদহজমের মতো সমস্যা হতে পারে। এমনকি গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে।

পানি:

শুধু আম নয়, কোনো ফল খাওয়ার পরই পানি পান করা উচিত নয়। এতে পরিপাকতন্ত্রের উপর প্রভাব পড়ে। ডায়ারিয়ার সমস্যা হতে পারে। ফল খাওয়ার আধ ঘণ্টা পর জল পান করুন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০