Publisher
২৩ এপ্রিল ২০২১, ৪:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আরডিএ ও কাটাখালির অংশিদারিত্ব নিয়ে জটিলতা

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ও কাটাখালি পৌরসভার অভয়ের মধ্যে দাপ্তরিক কার্যকলাপের অংশিদারিত্ব নিয়ে অভিযোগ উঠেছে। আরডিএর অধীনস্থ সকল প্রকার বাড়ি বা ভবন নির্মাণে ভূমি ব্যবহার ছাড়পত্র (এনওসি) ও নকশা অনুমোদন দেয়ার কর্তৃপতক্ষ হচ্ছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্ত কাটাখালী পৌরসভা এলকার কর্তৃত্ব অরডিএকে দিবে না পৌরসভা কর্তৃপক্ষ।

চলমান প্রক্রিয়ায় অবৈধভাবে এনওসি দিচ্ছে পৌরসভা কর্তৃপক্ষ। এই সূত্রে বিভিন্ন ভবন মালিকদের কাছ থেকে আদায় করছে মোটা অঙ্কের অর্থ। অনুসন্ধানে জানাগেছে পৌরসভার ৬ হাজারের বেশি বাড়ি থেকে এনওসি বাবদ ১০০ কোটি টাকা আদায়ের অভিযোগ উঠেছেকাটাখালি পৌর মেয়র লোকজনের বিরুদ্ধে।

গত ২৮ জানুয়ারি নির্বাচনের পর একতলা ভবন থেকে ১০ হাজার টাকা এবং পরবর্তী প্রতিটি ঊর্ধ্বমূখি তলার জন্য ৫ হাজার টাকা এবং টিনশেড বাড়ির জন্য ২ হাজার টাকা ফি ধার্য করেন মেয়র আব্বাস আলী। অবৈধ ওই সিদ্ধান্তের পর পৌর সচিব প্রত্যেক বাড়ির মালিককে নোটিশ জারি করা হয়। অপরদিকে আরডিএ থেকে এনওসি ও প্ল্যান অনুমোদনে যারা বাড়ি বানিয়েছে তাদের কাছ থেকেও পূনরাই এনওসি বাবদে টাকা আদায় করা হচ্ছে। কিন্ত যে সকল বাড়ির মালিক এনওসির টাকা দিতে অস্বীকার করছে তাদের বাড়ি বা ভবন ভেঙে ফেলার হুমকি দিচ্ছে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

কাটাখালী পৌরসভা কোন আইনে এনওসি ফি আদায় করছে জানতে চাইলে পৌরসভার লাইসেন্স পরিদর্শক আব্দুল আজিজ বলেন, পৌর পরিষদের সিদ্ধান্তক্রমে তিনি ফি আদায় করছেন। এই বিষয়টি নিয়ে কাটাখালী পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুর রৌউফ বলেন, তাদের পৌরসভার আইনে এ ধরনের ফি নেওয়ার বিধান রয়েছে। ইতোমধ্যে ৩২ জনের কাছ থেকে এনওসি’র ফি আদায় করা হয়েছে এবং কিছু সংখ্যক আবেদন নিষ্পত্তির অপেক্ষায় আছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী গনমাধ্যমকে জানান, “পৌর এলাকায় কেউ বাড়ি বা ভবন নির্মাণ করতে চাইলে নির্ধারিত ফি আদায়ের লক্ষে তাদের ভূমির ছাড়পত্র (এনওসি) দেয়া হচ্ছে। পৌরসভা সকল বিষয় জরিপ করার পর অনুমতি দেয়া হচ্ছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) কাটাখালী পৌরসভার ইমারত নির্মাণে এনওসির অনুমোদন দেয়ার বিধান নিয়ে মেয়র বলেন, এই বিষয় নিয়ে আরডিএর সঙ্গে দাপ্তরিক জটিলতা চলামান রয়েছে। তবে অতিসত্বর আরডিএর সঙ্গে সভার মাধ্যমে জটিলতা নিরশনের চেষ্টা করা হবে।

কাটাখালী পৌরসভা আরডিএর অধিক্ষেত্রের ভেতরে থাকা একটি এলাকা। স্থানীয় সরকার বিভাগের ২০১৭ সালের ২২ জুন ও ২০০৯ সালের ৫০ (১) (গ) ধারা বলে যেসব পৌরসভা এলাকা সরকার গঠিত কোনো বিধিবদ্ধ উন্নয়ন কর্তৃপক্ষের এলাকাবহির্ভ‚ত, সে সব পৌরসভা ইমারত বিধি অনুযায়ী এনওসি ও প্ল্যান দিতে পারবে। কাটাখালী পৌরসভা যেহেতু আরডিএর আওতাধীন। পৌরসভা কোন ভবন বা ইমারত নির্মাণে এনওসি অথবা নকশা দিতে পারবে না। ভবন নির্মাণে এনওসি ও প্লাান দেওয়ার কর্তৃপক্ষ হচ্ছে আরডিএ।

রাজশাহী সিটি করপোরেশন লাগোয়া ২৪ দশমিক ৫০ বর্গকিলোমিটার এলাকার কাটাখালীকে ২০০২ সালের ১৫ ডিসেম্বর পৌরসভা ঘোষণা করা হয়। ৩৬ হাজার ৭৮৫ জনসংখ্যার কাটাখালী পৌরসভায় ৬ হাজার ৪০৯টি পরিবার রয়েছে। এ হিসাবে পৌর এলাকায় ৬ হাজারের কিছু বেশি বাড়ি রয়েছে। পৌর এলাকায় দুই হাজারের বেশি একতলা বাড়ি ১ হাজার ৮৬০টি দুই তলা এবং দেড় হাজার তিন, চার, ৫-৬ তলা ভবন এবং বাকি গুলো বাড়ি টিনশেড। সেই হিসাবে এনওসি ফি থেকেই কাটাখালী পৌরসভায় বাড়ি মালিকদের কাছ থেকে অনুমান ১০০ কোটি টাকা আদায় হওয়ার সম্ভবনা রয়েছে বলে নিশ্চিত করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নির্বাহী প্রকৌশলী ও জোন-৩ এর অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল তারিক।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০