Ritesh Beghi
১১ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ইরানের ‘এক নম্বর টার্গেট’। দীর্ঘদিন ধরেই তেহরানের পক্ষ থেকে গুপ্তহত্যার হুমকির মুখে রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। এ কারণে তার ওপর হামলা হলে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে আগেই নিজের উপদেষ্টাদের স্পষ্ট নির্দেশনা দিয়ে রেখেছেন বলে জানিয়েছেন ট্রাম্প। খবর দ্য ইন্ডিপেনডেন্টের

গত শুক্রবার নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি নির্দেশনা দিয়ে রেখেছি, যদি আমার কিছু হয়, তাহলে তাদের ওপর এমনভাবে বোমাবর্ষণ করা হবে, যা তারা আগে কখনো দেখেনি।’

এর আগেও একাধিকবার ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান যদি তাকে হত্যার চেষ্টা সফল করে, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক জবাব দেবে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ নীতির নির্বাহী আদেশে স্বাক্ষরের সময়ও তিনি বলেছিলেন, তাকে হত্যা করা হলে ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করে দেওয়া হবে।

সেই সময় ট্রাম্পের ভাষ্য ছিল, ‘আমি নির্দেশনা দিয়েছি, তারা যদি এমনটি করে, তাহলে তাদের অস্তিত্বের কোনো চিহ্নই অবশিষ্ট থাকবে না।’

সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আবারও দাবি করেন, ইরানের হত্যার তালিকায় তার নাম সবার ওপরে। ইসরাইল ইরানের নতুন কোনো হত্যাচক্রান্তের তথ্য পেয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইসরাইল কিছুই খুঁজে পায়নি। আমি অনেক দিন ধরেই তাদের তালিকার এক নম্বরে আছি। এটাই জীবন। আশা করি, আপনারা আমাকে মিস করবেন।’

২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলেমানি নিহত হওয়ার পর থেকেই ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে আসছে ইরান। সাম্প্রতিক ইরান-ইসরাইল সংঘাতের পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

এদিকে ২০২৫ সালের নভেম্বরে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ইরানের এক সরকারি অপারেটিভের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে দাখিল করা অভিযোগে বলা হয়, ওই ব্যক্তি ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দায়িত্ব পাওয়ার কথা স্বীকার করেছেন। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, এটি ইরানকে ঘিরে ভয় ও বিভ্রান্তি তৈরির জন্য ইসরাইলের ষড়যন্ত্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

১০

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

১১

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

১২

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

১৩

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১৪

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

১৫

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৬

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৭

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৮

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৯

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

২০