Ritesh Beghi
২৩ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান আগ্রাসনের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৫৯% নাগরিক: জরিপ

ইরান হামলার সমর্থক নয় যুক্তরাষ্ট্রের অধিকাংশ জনগণ। তেহরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আগ্রাসনের বিষয়ে খোদ যুক্তরাষ্ট্রের জনমনে চরম অসন্তোষ ও শঙ্কা দেখা দিয়েছে। সিএনএনের সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, প্রায় ৫৯ শতাংশ মার্কিনি ইরানে হামলার এই সিদ্ধান্তের ঘোর বিরোধী। মাত্র ৪১ শতাংশ নাগরিক এই সামরিক পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। খবর সিএনএনের।

এসএসআরএস কর্তৃক পরিচালিত এই জরিপে অধিকাংশ মার্কিনি মনে করছেন, এই সংঘাত দ্রুত শেষ হওয়ার নয়। জরিপে অংশগ্রহণকারী ৫৬ শতাংশ নাগরিক আশঙ্কা প্রকাশ করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি দীর্ঘমেয়াদী সামরিক লড়াই শুরু হতে যাচ্ছে। যদিও সোমবার এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, তিনি চার সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ করার পরিকল্পনা করেছিলেন এবং লক্ষ্য অর্জনে তারা নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে আছেন।

জরিপে আরও দেখা গেছে, ৬২ শতাংশ আমেরিকান মনে করেন পরবর্তী যেকোনো সামরিক পদক্ষেপের আগে ট্রাম্পের উচিত কংগ্রেসের অনুমোদন নেওয়া। এ ছাড়া ৬০ শতাংশ নাগরিক মনে করেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্টের কাছে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। এমনকি স্থল সেনা পাঠানোর প্রশ্নেও আমেরিকানরা অনড়; মাত্র ১২ শতাংশ নাগরিক ইরানে সেনা পাঠানোর পক্ষে মত দিয়েছেন, বিপরীতে ৬০ শতাংশই এর তীব্র বিরোধিতা করেছেন।

রাজনৈতিক মেরুকরণের চিত্রটিও এই জরিপে স্পষ্ট। রিপাবলিকানদের মধ্যে ৭৭ শতাংশ এই হামলার সমর্থক হলেও ডেমোক্র্যাটদের মধ্যে এই হার মাত্র ১৮ শতাংশ। রিপাবলিকানদের ভেতরেও আবার ‘মাগা’ সমর্থকদের সঙ্গে সাধারণ সমর্থকদের বড় ব্যবধান লক্ষ্য করা গেছে। মাগা সমর্থকরা ট্রাম্পের সিদ্ধান্তে প্রায় শতভাগ আস্থা রাখলেও সাধারণ রিপাবলিকানদের একটি বড় অংশ দীর্ঘমেয়াদী যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন।

৫ শতাংশের বেশি মার্কিনি মনে করছেন, এই হামলার ফলে যুক্তরাষ্ট্র আরও বেশি হুমকির মুখে পড়বে। জনমতের এই নেতিবাচক প্রতিফলন আগামী নভেম্বরের কংগ্রেস নির্বাচনে ট্রাম্পের দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

২৮ ফেব্রুয়ারি ইরানের আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। নিহত হয়েছেন শযে শয়ে মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

১০

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১১

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

১২

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৩

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৪

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৫

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৬

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১৭

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১৮

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৯

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

২০