Ritesh Beghi
৩১ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসফাহানে ব্যাপক বিস্ফোরণ, ভিডিও শেয়ার করলেন ট্রাম্প

ইরানে একটি ব্যাপক বিস্ফোরণের ভিডিও শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আজ মঙ্গলবার (৩১ মার্চ) ভোরের দিকে ইসফাহান শহরে এই ঘটনা ঘটেছে। ভিডিওটিতে ধারাবাহিক বিস্ফোরণের পর বিশাল আগুনের লেলিহান শিখায় রাতের আকাশকে কমলা রঙে আলোকিত হতে দেখা গেছে। খবর এনডিটিভির।

তবে ট্রাম্প ভিডিওটি সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি। বিভিন্ন গণমাধ্যম দাবি করছে, এটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার ফুটেজ, যা ইসফাহানের একটি বড় অস্ত্রাগার বা গোলাবারুদ ডিপোতে চালানো হয়। প্রায় ২৩ লাখ মানুষের এই শহরে বদর সামরিক বিমানঘাঁটিও রয়েছে।

তবে এনডিটিভি স্বাধীনভাবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক মার্কিন কর্মকর্তার তথ্যানুসারে, ইসফাহানের ওই ডিপোতে যুক্তরাষ্ট্র ২ হাজা পাউন্ড ওজনের ‘বাঙ্কার বাস্টার’ বোমা ব্যবহার করে হামলা চালায়।

তিনি বলেন,  ‘এই হামলায় বিপুল পরিমাণ বাঙ্কার বাস্টার বা ভেদকারী বোমা ব্যবহার করা হয়েছে।’

খবরে আরও বলা হয়েছে, এই হামলার ফলে একের পর এক শক্তিশালী দ্বিতীয় বিস্ফোরণ ঘটে, যা বিশাল আগুনের গোলা ও শকওয়েভ তৈরি করে চারপাশ কাঁপিয়ে দেয়।

সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের প্রায় ৫৪০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ইসফাহানের একটি ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নিতে পারে।

এই হামলার খবরের একদিন আগে সোমবার (৩০ মার্চ) ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি দ্রুত যুদ্ধ শেষ করার কোনো চুক্তি না হয়, তবে ইরানের জ্বালানি খাত, গুরুত্বপূর্ণ অবকাঠামো, এমনকি পারমাণবিক স্থাপনা ও পানির সরবরাহ ব্যবস্থাও ধ্বংস করে দেওয়া হবে।’

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার অভিযোগ করে আসছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি।

এর আগেও ট্রাম্প দাবি করেছিলেন, গত বছরের হামলায় তিনি ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে কৌতূহল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য, অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

১০

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

১১

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

১২

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

১৩

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

১৪

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

১৫

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারকে বড় হুমকি

১৬

রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

১৭

যন্তর মন্তরে সিজেপির সঙ্গে আন্দোলনে যোগ দিতে পারেন মমতা

১৮

আবারো মধ্যরাতে মোদির ভিডিওবার্তা, বললেন—‘বন্ধুরা, ধন্যবাদ’

১৯

বিক্ষোভের মধ্যেই মোদির মন্ত্রিসভার এক সদস্যের পদত্যাগ

২০