Ritesh Beghi
২৫ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যন্তর মন্তরে সিজেপির সঙ্গে আন্দোলনে যোগ দিতে পারেন মমতা

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রর পদত্যাগ ও শিক্ষাব্যবস্থা সংস্কারের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) দিল্লির যন্তর মন্তরে চলা বিক্ষোভে সোমবার (২৭ জুলাই) যোগ দিতে পারেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।  খবর হিন্দুস্তান টাইমসের

সূত্রগুলোর মতে, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতেই মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভস্থলে যাবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের এক জ্যেষ্ঠ নেতা বলেন, ‘সোমবার দিল্লিতে সিজেপির আন্দোলনে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।’

দিল্লিতে চলমান এই আন্দোলন এরইমধ্যে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ছাত্র আন্দোলনে পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এতে মমতার অংশগ্রহণ তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থানকে আরও জোরালোভাবে তুলে ধরার একটি প্রচেষ্টাও হতে পারে। বিশেষ করে সংসদ ও পশ্চিমবঙ্গ বিধানসভায় সাম্প্রতিক কিছু ধাক্কার পর দলটির সক্রিয় ভূমিকার বার্তা দিতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মমতা লিখেছেন, ‘শুরু থেকেই আমি শিক্ষার্থীদের এবং তাদের আন্দোলনের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছি। তাদের এই লড়াই শুধু নিট কেলেঙ্কারিতে ন্যায়বিচারের জন্য নয়, বরং দেশের প্রতিটি তরুণের ভবিষ্যৎ রক্ষার লড়াই। গোটা বিরোধী শিবির এবং দেশের মানুষ আমাদের শিক্ষার্থী ও তরুণদের পাশে রয়েছে।’

এর আগেও প্রয়োজন হলে তিনি আন্দোলনে সরাসরি যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারকে বড় হুমকি

রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

যন্তর মন্তরে সিজেপির সঙ্গে আন্দোলনে যোগ দিতে পারেন মমতা

আবারো মধ্যরাতে মোদির ভিডিওবার্তা, বললেন—‘বন্ধুরা, ধন্যবাদ’

বিক্ষোভের মধ্যেই মোদির মন্ত্রিসভার এক সদস্যের পদত্যাগ

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

মার্কিন-ইরান উত্তেজনায় তেলের দাম আরও বাড়ল

১০

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

১১

জেন-জি আন্দোলনের মধ্যে ৫ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

১২

নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন মামদানি

১৩

ফাইনাল ম্যাচে ড্রেসিংরুমে কোন্দলের গুঞ্জনে যা বললেন স্কালোনি

১৪

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

১৫

৬৪ দলের বিশ্বকাপ হবে ‘দায়িত্বজ্ঞানহীন’: লা লিগা সভাপতি

১৬

গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

১৭

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

১৮

‘রোনালদোর সঙ্গে ইয়েরেমির পার্থক্য, তার এখন একটা বিশ্বকাপ আছে’

১৯

আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই

২০