Ritesh Beghi
২২ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরাইলে তাণ্ডব চালানোর পর যুক্তরাষ্ট্র স্বীকার করল: মোজতবা খামেনি জীবিত

ইসরাইলের একাধিক শহরকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইরান। প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে শনিবার (২১ মার্চ) দফায় দফায় ব্যালিস্টিক মিসাইল ছুড়ে অবৈধ ভূখণ্ডটির আরাদ, ডিমোনাসহ বেশ কয়েকটি শহরকে নরক বানিয়ে দিয়েছেন ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সেনারা।

এরপর পরই যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা স্বীকার করেছেন যে, মোজতবা খামেনি জীবিত আছেন। যদিও গত ২৮ ফেব্রুয়ারি ওয়াশিংটন ও তেল আবিব যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট মোজতবা খামেনির জীবিত থাকা নিয়ে সন্দেহ পোষণ করে আসছিলেন।

এবার মার্কিনিদের বিশ্বাসে পরিবর্তন এসেছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জীবিত আছেন বলে মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন।

এক সাক্ষাৎকারে মার্কিন কর্মকর্তারা জানান, মোজতবা খামেনি জীবিত থাকলেও তার শারীরিক অবস্থা বর্তমানে কেমন তা নিশ্চিত নয়।

মোজতবা খামেনি হলেন ইরানের পূর্ববর্তী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে, যিনি যুদ্ধের প্রথম দিনেই এক হামলায় নিহত হন। শুক্রবার (২০ মার্চ) ইরানের নববর্ষ উপলক্ষেও মোজতবাকে জনসমক্ষে দেখা যায়নি।

তিন দশক ধরে দেশটির সর্বোচ্চ নেতারা সাধারণত এই বিশেষ দিনে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে আসছেন। তবে এ বছর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নতুন নেতার পক্ষ থেকে একটি বিবৃতি এবং একটি ছবি প্রকাশ করেছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, খামেনির অনুপস্থিতি বিশেষভাবে লক্ষণীয়; কারণ বর্তমান সংঘাতের সময়ে একটি জনসমক্ষে ভাষণ একতা প্রদর্শনের ভালো সুযোগ হতে পারত।

ধারণা করা হচ্ছে, যে হামলায় তার বাবা নিহত হয়েছিলেন, সেই একই হামলায় মোজতবাও আহত হয়েছিলেন।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানান, তাসনিম কর্তৃক প্রকাশিত ছবিটির সত্যতা যাচাইয়ের চেষ্টা চলছে এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কিনা তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে শনিবার (২১ মার্চ) ইসরাইলের আরাদ ও ডিমোনায় দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত ৬জন নিহত এবং আরও শতাধিক ইসরাইলি আহত হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

সূত্র: সিবিএস নিউজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

১০

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

১১

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

১২

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

১৩

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১৪

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

১৫

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৬

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৭

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৮

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৯

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

২০