admim
২০ মে ২০২৫, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদুল আযহা : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার

নিজস্ব প্রতিবেদক :আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের টিকিট অগ্রিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রার আসন বিক্রি শুরু হবে আগামীকাল বুধবার (২১ মে) থেকে।

সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষ্যে অনুষ্ঠিত এক অংশীজন সভায় এ কথা জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

রেলের তথ্য মতে, বরাবরের মতো এবার ঈদের আগে বিশেষ ব্যবস্থায় ৭ দিনের ট্রেনের আসন বিক্রি করবে রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের আসন ২টায় বিক্রি শুরু হবে।

ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে’র আসন বিক্রি হবে ২১ মে; ১ জুনের আসন বিক্রি হবে ২২ মে; ২ জুনের আসন বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের আসন বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের আসন বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে।

রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ যাত্রার কোনো টিকিট রিফান্ড করা যাবে না। প্রতিজন টিকিটপ্রত্যাশী ৪টি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১০

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১১

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১২

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৩

চীনের পথে প্রধানমন্ত্রী

১৪

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

১৭

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

১৮

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১৯

আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন

২০