news desk
৮ মার্চ ২০২১, ৮:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উন্মোচিত হলো “মুজিব দর্শন”ভাস্কর্য্য

সিরাজগঞ্জের যমুনার হার্ড পয়েন্টে ৭মার্চ উন্মোচিত হলো “মুজিব দর্শন” ভাস্কর্য্য। বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা আর অসমাপ্ত আত্মজীবনী বইয়ের আদলে গড়ে তোলা হয়েছে এই ভাস্কর্য্য। পানি সম্পদ মন্ত্রনালয়ের তত্বাবধানে পানি উন্নয়ন বোর্ড এটি বাস্তবায়ন করেছে। প্রতিদিনই যমুনার পাড়ে ঘুরতে আসা দর্শনার্থীরা এই নতুন ভাস্কর্য্যের সৌন্দর্য্য দেখছেন আর বইটি সম্পর্কে জানার আগ্রহও প্রকাশ করছেন। এমন একটি ভাস্কর্য্য সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ে হওয়াতে অনেক খুশী সিরাজগঞ্জের মানুষ। আর পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জানান, বঙ্গবন্ধুর দর্শন, আদর্শ, মানবিকতা সকল বিষয় আগামী প্রজন্মকে জানাতেই এই আয়োজন।
সিরাজগঞ্জের যমুনা নদীর হার্ড পয়েন্ট এমনিতেই অনেক সুন্দর এলাকা। পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে হার্ড পয়েন্টের নিরাপত্তা দেয়াল জুড়ে বঙ্গবন্ধুর ফটো গ্যালারী তৈরী হয়েছে অনেক আগেই। আর এখন যোগ হয়েছে “মুজিব দর্শণ” নামের ভাস্কর্য্য। বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা আর অসমাপ্ত আত্মজীবনী বই দুটি ইতিহাস। আর অজানা ইতিহাস জানার আগ্রহ তৈরী করতেই “মুজিব দর্শণ” ভাস্কর্য্য।

যমুনা নদীর পাড়ে আসা দর্শণার্থীরা জানান, বঙ্গবন্ধ‚ মানেই বাংলাদেশ। আর বাংলাদেশের ইতিহাসের নায়কের দুটি বই নিয়ে ভাস্কর্য্য সিরাজগঞ্জে তৈরী হওয়ায় তারা আনন্দিত, গর্বিত। পরবর্তি প্রজন্ম এখান থেকেই জানতে পারবে বাংলাদেশের সঠিক ইতিহাস। বাংলাদেশকে জানতে বঙ্গবন্ধুর বই দুটো পড়ার জন্যও আহবান জানান তারা।

পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব বই দুটি উচ্চ পর্যায়ের ক্লাশের পাঠ্য পুস্তকে অর্ন্তভ‚ক্ত করার আহবান রেখে তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের এই বই দুটি পড়া উচিৎ। মুজিব বর্ষে পানি সম্পদ মন্ত্রনালয়ের বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার্ঘ এই মুজিব দর্শণ ভাস্কর্য্য

প্রধান অতিথি হিসেবে ভাস্কর্য্যটি উন্মোচন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক,বিশেষ অতিথি পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

ভাস্কর্য্যটি উদ্ধোধন শেষে মুজিব দর্শন শীর্ষক ভাস্কর্য্য শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক,বিশেষ অতিথি পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম,সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মোমিন মন্ডল,সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.কে.এম.হোসেন আলী হাসান সহ প্রমুখ।

শামীম শাহরীয়ার (রাফি)
সিরাজগঞ্জ প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০