Publisher
২৭ এপ্রিল ২০২৪, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উৎসবমুখর প‌রি‌বে‌শে অনু‌ষ্ঠিত হ‌লো ” মণিপুরী কনভেনশন ২০২৪ “

নিজস্ব প্রতি‌বেদক: দে‌শে আধিবাসী‌দের ম‌ধ্যে অন‌্যতম ম‌ণিপুরী সম্প্রদায়। নিজস্ব স্বকীয়তা বজায় রেখে দে‌শের উন্নয়নে অবদান রাখতে চান মণিপুরী জনগণ। শুক্রবার দুপুরে পারস্প‌রিক সম্প্রী‌তি বৃ‌দ্ধি ও সংস্কৃ‌তি চর্চায় মুক্তিযোদ্ধ জাদুঘর মিলনায়ত‌নে ” মণিপুরী কনভেনশন ২০২৪ ” এর আয়োজন ক‌রে এর ইমা বাংলাদেশ।

দুই প‌র্বের এই অ‌ধি‌বেশ‌নে যোগ দেন দুইজন সংসদ সদস‌্য বীর মুক্তিযোদ্ধা রুমা চক্রবর্তী ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

উদ্বোধনী প‌র্বে প্রধান অ‌তি‌থি হিসা‌বে বক্তব‌্য রা‌খেন সংর‌ক্ষিত নারী আস‌নের সংসদ সদস‌্য বীর মুক্তিযোদ্ধা রুমা চক্রবর্তী। ব‌ক্তবে তিনি সবার ভাগ্য ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান।রুমা চক্রবর্তী ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন ২০৩০ অর্জনের জন্য, কাজ করে যেতে হবে এবং ভিশন ২০৪১ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, এবং স্মার্ট অর্থনীতি অর্জনের জন্য পরিশ্রম করলেই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে।

এসময় ইমা বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট জি পদ্মা শর্মার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন খোঙজম রবিই, য়াইখোম নলিনী, হিজম দ্বিজেন সিংহ ।

পরবর্তী অ‌ধি‌বেশ‌নে যোগ দেন সংসদ সদস‌্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। অ‌ধি‌বেশ‌নে তিনি চুনারুঘাটে মণিপুরী কমপ্লেক্স স্থাপনে সা‌র্বিক সহ‌যো‌গিতার আশ্বাস দেন । এছাড়া তিনি বলেন, চুনারুঘাট মাধবপুর নির্বাচনি এলাকায় অনেক নৃগোষ্ঠী রয়েছে – তাদের উন্নয়নের জন্য প্রয়োজনীয় যা কিছু রয়েছে তা করার চেষ্টা করবেন। এসময় তি‌নি তাৎক্ষণিক ভাবে বিশেষ অনুদান হিসেবে ১২.৫ লক্ষ টাকা প্রদানের ঘোষণা করেন।

এই প‌র্বে ডা: অরুণ কুমার শর্মা এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সরাইজম অনিল চন্দ্র সিংহ সভাপতি, ইমা সেন্ট্রাল কমিটি ইউএসএ,বিশেষ অতিথি ছিলেন লৌরম্বম আশাপূর্ণা সেক্রেটারি জেনারেল, ইমা কেন্দ্রীয় কমিটি এবং ব্রান্ড এমবেসেডর ছিলেন সোমা লাইশ্রম।স্বাগত বক্তব্য রাখেন টিএইচ নির্মলেন্দু শর্মা।

প‌রি‌শে‌ষে ইম্ফাল মণিপুর, আগরতলা ত্রিপুরা ও বাংলাদেশ এর শিল্পীদের এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় শেষ হয় মণিপুরী কনভেনশন ২০২৪।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০