Publisher
৮ ডিসেম্বর ২০২২, ৮:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একাদশে ভর্তির আবেদন শুরু, ক্লাস ১ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের ফলের ভিত্তিতে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) থেকে এ আবেদন শুরু হয়েছে।

আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রথম পর্যায়ের আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। এবারও তিন পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে।

এর আগে, বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণের তারিখ ও অন্যান্য বিষয় ঠিক করা হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভায় ভার্চুয়ালি যোগ দেন।

প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর। এরপর ১২ জানুয়ারি দ্বিতীয় এবং ১৮ জানুয়ারি তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে।

তিন ধাপের ফল প্রকাশের পর ২২ থেকে ২৬ জানুয়ারি একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া চলবে। ক্লাস শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে।

আবেদন শুরুর কথা জানিয়ে আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে বলা হয়েছে, রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রতিদিন রাত ১১টা থেকে ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন বন্ধ থাকবে।

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২২ অনুযায়ী অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তির কার্যক্রম করা হবে না বলেও জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

‘আপনি আমার খেলা দেখেছেন?’ সাংবাদিককে বললেন রোনালদো

দেশে ফিরেছেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

‘ডিবি পরিচয়ে’ মারধরের শিকার জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ব্রাজিল-আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়া প্যারাগুয়ের এই হাল যে কারণে

১০

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

১০ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির খবর ভিত্তিহীন: ইরান

১৪

৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে

১৫

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

১৬

টিকিটের চওড়া দাম, ছোট স্টেডিয়ামেও গ্যালারি ভরাতে পারছে না ফিফা

১৭

শর্ত না মানলে ২৪ ঘণ্টার মধ্যে আবারও হামলা

১৮

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৯

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

২০