Publisher
৩০ মে ২০২৩, ১০:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এডিসের লার্ভা: ডিএনসিসির অভিযানে দুই লক্ষ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন অভিযান চলমান রয়েছে। গত ২৯ মে ২০২৩ তারিখ শুরু হয়ে ০৫ জুন ২০২৩ তারিখ পর্যন্ত এই বিশেষ অভিযান চলবে।

মঙ্গলবার (৩০ মে)  ডিএনসিসির অঞ্চল-৩ এর আওতাধীন গুলশান-২ এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন বিশেষ মশক নিধন অভিযান পরিচালনা করেন। অভিযানে বাসা বাড়ি ও নির্মাণাধীন ভবনে ফাঁকা প্লট, ড্রেন ঝোঁপঝাড়ে কিউলেক্স মশকবিরোধী অভিযান ও সমন্বিতভাবে এডিসবিরোধী অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় ২টি প্রতিষ্ঠানকে মোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করেন।

ডিএনসিসির আওতাধীন অন্যান্য অঞ্চলেও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ডিএনসিসির মশক কর্মীদের পাশাপাশি বাংলাদেশ স্কাউট ও বিএনসিসির সদস্যরাও মাঠে নেমেছে। এছাড়াও সহকারী স্বাস্থ্য কর্মকর্তাগণ ডিএনসিসির দশটি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করে এবং মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন।

এছাড়াও ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচারণার জন্য দশটি অঞ্চলে দশটি প্রচার টিম (ডেডিকেটেড পিআর) বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদেরকে সচেতন করেন।

উল্লেখ্য, আগামীকাল (৩১ মে) সকালে রাজধানীর এয়ারপোর্টের কাওলা এলাকায় ডিএনসিসির মেয়র মোঃ আতিকুল ইসলাম ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রচারাভিযানে অংশ নিবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০