Publisher
২ এপ্রিল ২০২৩, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এতিমদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন নিক্সন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :: মাদ্রাসায় ইসলামী শিক্ষার প্রসারিত করতে নতুন ভবন নির্মান করার পাশাপাশি এতিম বাচ্চাদের খাওয়ার জন্য কোন কষ্ট না হয় এজন্য জেলা পরিষদের চেয়ারম্যান এবং ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যানের সমন্বয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ফরিদপুর -৪ আসনের সাংসদ মজিবুর রহমান নিক্সন চৌধুরী।

পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ রোববার ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের কাউলীবেড়া দারুসসুন্নাহ মাদ্রাসার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন।

ইফতার মাহফিলে উপস্থিত সকলের সাথে কুশল বিনিময়কালে তিনি আরও বলে, মাদ্রাসার কর্তপক্ষকে শুধু বলতে চাই ১৫০ জন এতিম বাচ্চারা যাতে আগামীতে ভাল থাকতে পারে, ভাল খাবার খেতে পারেন সেজন্য যথাযথ ভূমিকা পালন করবো।

জাতীয় নির্বাচন অতি সন্নিকটে বিধায় নির্বাচনের পরে ৪ তলা ভবন নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে সংসদ সদস্য বলেন, আপনারা উন্নয়ন আর মূল্যায়নকে মূল্য দিয়ে আগামীতে বিপুল ভোটে এই কাউলীবেড়া থেকে আমাকে নির্বাচিত করবেন। তিন উপজেলায় নয় এই কাউলীবেড়া ইউনিয়নে আমার সাথে ওনার ভোট যুদ্ধ হবে।

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব,জেলা পরিষদের সদস্য আশিক মোল্লা স্বপন, কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন কবির, নওরোজ জমাদ্দার, লিটু মোল্লা, শেখ আরাফাত, কাউসার আকন, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর মুন্সী, নুরুল্লা গঞ্জের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম তারেকসহ স্হানীয় গন্যমান্য।

ইফতার মাহফিলের মোনাজাত পরিচালনা করেন, দারুসসুন্নাহ মাদ্রাসার মোহতামিম মাওলানা শফিকুল ইসলাম। পরে তিনি এতিম খানার এতিমদের সাথে ইফতার মাহফিলে উপস্থিত হয়ে ইফতার করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০