Publisher
১৮ মে ২০২১, ৬:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এবার করোনাভাইরাসের টিকা উৎপাদন করতে যাচ্ছে ফ্রান্স

আর্ন্তজাতিক ডেস্ক: এবার করোনাভাইরাসের টিকা উৎপাদন করতে যাচ্ছে ফ্রান্স। ফরাসি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সানোফি এবং ব্রিটিশ প্রতিষ্ঠান জিএসকে যৌথভাবে এ টিকা নিয়ে গবেষণা করছে।

এ ব্যাপারে গত বছর থেকেই চেষ্টা চালাচ্ছিল সানোফি ও জিএসকে। সোমবার তারা জানিয়েছে, তাদের টিকার পরীক্ষায় সাফল্য এসেছে। সব ঠিক থাকলে এ বছরের শেষ থেকেই টিকার উৎপাদন শুরু করা যাবে। সে ক্ষেত্রে বিশ্বের টিকা তালিকায় জুড়বে আরও একটি নাম। বাড়বে জোগানও। খবর ফ্রান্স২৪-এর।

একই সঙ্গে এই টিকা করোনাজয়ীদের জন্য বুস্টার শট হিসেবেও বিশেষ কার্যকরী হতে চলেছে বলে জানিয়েছে ফরাসি সংস্থাটি। এই টিকার দ্বিতীয় দফার ক্লিনিক্যাল পরীক্ষায় ৭২২ জন স্বেচ্ছাসেবীর এ টিকা প্রয়োগ করা হয়েছিল। তাতে দেখা গেছে, এই টিকা করোনাজয়ীদের শরীরে তৈরি অ্যান্টিবডিকে আরও শক্তিশালী করতে পেরেছে।

ফলে করোনা থেকে সেরে উঠেছেন যারা, তাদের বুস্টার শট হিসেবেও এই টিকা বিশেষ কার্যকরী হতে চলেছে বলে দাবি সানোফি ও জিএসকের।

তবে আপাতত বিশ্বের টিকা তালিকায় জায়গা করে নিতে পারাকেই বড় কৃতিত্ব হিসেবে দেখছে ফরাসি সংস্থাটি।

সানোফির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট টমাস ট্রাওমফে বলেন, আমাদের দ্বিতীয় দফার পরীক্ষার সাফল্য দেখে বলতে পারি বিশ্বে করোনাভাইরাস নিয়ে যে সংকট তৈরি হয়েছে তাতে সাহায্য করতে পারবে এ টিকা।

এ মুহূর্তে যা পরিস্থিতি, তাতে যত বেশি টিকার জোগান পাওয়া যায়, ততই ভালো। তবে এই টিকা বুস্টার ভ্যাকসিন হিসেবেও ভালো কাজ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১০

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১১

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১২

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৩

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১৪

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১৫

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

১৬

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

১৭

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ

১৮

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৯

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল, সীমিত হয়ে পড়েছে সামরিক বিকল্প

২০