Publisher
২ জুলাই ২০২৩, ৯:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এবার ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরছে মানুষ

নিজস্ব প্রতিবেদক: পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে যাঁরা নাড়ির টানে ঢাকা ছেড়েছিলেন, সেসব কর্মজীবী মানুষ আবার রাজধানীতে ফিরতে শুরু করেছেন। কারণ আজ থেকেই খুলছে অফিস। তবে বৃষ্টি ছাড়া কোনো ভোগান্তি ছিল না কর্মস্থলগামীদের। বিভিন্ন পরিবহনে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও তেমন মেলেনি। কোনো ভোগান্তি পোহাতে হয়নি টিকিট পেতে। মহাসড়কেও ছিল না যানজট। রেলে যাঁরা ফিরেছেন তাঁরাও ছিলেন স্বস্তিতে। অবশ্য গতকাল শনিবার যে সংখ্যক মানুষ ট্রেনে করে রাজধানীতে এসেছেন, তার চেয়ে বেশি মানুষ ট্রেনে রাজধানী ছেড়েছেন।

এবার ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ছিল ঈদ ও সাপ্তাহিক ছুটি। আজ রোববার খুলবে সরকারি অফিসগুলো। যাঁরা বাড়তি ছুটি নেননি, তাঁদের আজই কর্মস্থলে যোগ দিতে হবে। এ জন্য গতকাল বাস টার্মিনাল ও রেলস্টেশনগুলোতে রাজধানীমুখী মানুষের ভিড় দেখা গেছে। অবশ্য লঞ্চ টার্মিনালে তেমন ভিড় দেখা যায়নি। লঞ্চের কর্মীরা জানান, রোববার ভোর থেকে টার্মিনালে ভিড় বাড়তে পারে। অনেকে ভোরে লঞ্চ থেকে নেমেই অফিসমুখী হবেন।

সরেজমিন কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, অনেক যাত্রী এখনও ঢাকা ছাড়ছেন। তাঁরা বলছেন, ঈদের আগে টিকিট না পাওয়ায় তাঁরা ঈদ করে এবার ঢাকা ছাড়ছেন। যাঁরা ফিরছেন তাঁরা বলছেন, আগের ঈদগুলোতে অতিরিক্ত যাত্রীর কারণে অনেকের টিকিট থাকা সত্ত্বেও সিটে বসতে পারতেন না; এবার তেমনটি ঘটেনি। বিনা টিকিটে কেউ স্টেশনে ঢুকতেও পারেননি। ট্রেনগুলোও নির্ধারিত সময়েই ছেড়েছে বলা যায়।

রেলওয়ে ঢাকার স্টেশন মাস্টার আফছার উদ্দিন বলেন, সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত ঢাকায় ২০টি ট্রেন ঢুকেছে এবং ছেড়ে গেছে। কিছু ট্রেন প্ল্যাটফর্মে আছে। শিডিউলও ঠিক আছে। রোববার থেকে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০