Publisher
৪ এপ্রিল ২০২১, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে ৪৮ হাজার ৯৭৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৩৯ দশমিক ৮৬ শতাংশ।

রোববার সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এ ফল প্রকাশ করে। জাতীয় মেধার ভিত্তিতে সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ভর্তির জন্য উত্তীর্ণদের মধ্য থেকে ৪ হাজার ৩৫০ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে নারী দুই হাজার ৩৪১ জন এবং পুরুষ দুই হাজার ৯ জন।

এর আগে শুক্রবার সারাদেশে ১৯টি কেন্দ্রের ৫৫ ভেন্যুতে সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অশং নিতে আগ্রহ প্রকাশ করে এক লাখ ২২ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী আবেদন করেন। তাদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন এক লাখ ১৬ হাজার ৭৯২ জন। ছয় হাজার ৮২ জন অনুপস্থিত ছিলেন।

ভর্তি সংক্রান্ত সব তথ্য উত্তীর্নদের মোবাইলে এসএমএসের মাধ্যমে পাঠানো হবে। এছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও এ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০