news desk
৩ মে ২০২০, ৩:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনাকে জয় করে ঘরে ফিরলেন বাপ-ছেলে, করোনা মুক্ত হলো লালমনিরহাট

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের সদর উপজেলায় করোনার সঙ্গে একটানা ২২দিন সংগ্রাম করে অবশেষে সুস্থতার সনদ নিয়ে বাড়ি ফিরেছেন সেই বাপ-ছেলে। এঘটনায় পরিবারসহ নিকট আত্মীয়ের দুঃচিন্তার কালো মেঘ সরে বইছে স্বস্তির নিশ্বাস।
রবিবার (৩ মে) দুপুরে তাদের ছাড়পত্র দেন লালমনিরহাট নার্সিং ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক সিরাজুল হক।
জানা গেছে, প্রথমে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মোকন্দ দীঘির পাড় (গুড়িয়াদহ) এলাকার এক ব্যক্তি (৩৭) করোনায় আক্রান্ত হন। মূলত তিনি নারায়ণগঞ্জে শ্রমিকের কাজ করতেন। বাড়িতে আসার পর তার করোনা উপসর্গ দেখা দেয়। পরে পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। এরই মধ্যে তার সংস্পর্শে থেকে ৭ বছরের ছেলেও করোনায় আক্রান্ত হয়।
ডাঃঃ দোলন বলেন, নিয়ম অনুযায়ী করোনা রোগী সুস্থ হওয়ার পর ২৪ ঘন্টার ব্যবধানে দুটি নমুনা টেস্ট করতে হয়।
দুটি রিপোর্টই নেগেটিভ হলে বাড়িতে পুনরায় ১৪ দিনের হোম কোয়ারান্টাইনে পাঠানো হয়।
সেই নিয়ম অনুসরণ করে আজ তাদের রিলিজ দেয়া হলো।
জেলা সদর হাসপাতালের কনফারেন্স রুমে এ উপলক্ষ্যে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন নির্মলেন্দু রায় বলেন, নারায়ণগঞ্জ ফেরত শ্রমিক কামরুল ইসলামের শরীরে গত ১০ এপ্রিল প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
কামরুল ইসলাম জেলার প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী।
এর দুই দিন পর তার সংস্পর্শে আসা বাড়িতে থাকা তার ৭ বছর বয়সী ছেলে সালমান হোসেনের শরীরেও করোনা ভাইরাস ধরা পড়ে। সালমান হোসেন জেলার দ্বিতীয় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০