news desk
৯ জুন ২০২০, ৮:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন বরিশালের খ্যাতনামা চিকিৎসক আনোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক : করোনার উপসর্গ নিয়ে বরিশালের খ্যাতনামা চিকিৎসক আনোয়ার হোসেন মারা গেছেন। সোমবার দিবাগত রাত পৌঁনে ৩টার দিকে রাজধানী ঢাকার বাড্ডা এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

জানা যায়, দেশে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পরও নিজের রাহাত আনোয়ার হাসপাতাল চালু রেখে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছিলেন ডা. আনোয়ার। এরই মধ্যে উপসর্গ গোপন করে তার হাসপাতালে চিকিৎসা নেন কিছু করোনা রোগী। একপর্যায়ে গত সপ্তাহে হাসপাতালের দুই স্টাফের শরীরে শনাক্ত হয় করোনা। ৩ থেকে ৪ দিন আগে করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন ডা. আনোয়ার।

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. অসীত ভূষণ সাংবাদিকদের জানান, সোমবার সকালে তার শরীরে অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনক হারে কমে যায়। এ অবস্থায় সোমবার দুপুরে গুরুতর অবস্থায় হেলিকপ্টারযোগে তাকে বরিশাল থেকে ঢাকায় নেওয়া হয়। রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সুবিধা খালি না পাওয়ার পর তাকে বাড্ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে রাত পৌঁনে ৩টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুতে বরিশালে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০