করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে জয়পুরহাট জেলা প্রশাসন। দুপুরে শহরের জিরো পয়েন্টে করোনা ভাইরাস সক্রমণ প্রতিরোধে শতভাগ মাস্ক পরিধাণ নিশ্চিতকরণ এবং সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভুঞা জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী, জয়পুরহাট পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. জোবায়ের গালিব, সদর উপজেলা চেয়ারম্যান সোলায়মান আলী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডলসহ জেলা প্রশাসন, ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান
১
অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী
২
চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
৩
আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
৪
ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের
৫
ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি