Publisher
২৭ অগাস্ট ২০২৩, ১০:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কানাডায় বিনা শুল্কে তৈরি পোশাক রপ্তানির সুযোগ বাড়ল ২০৩৪ সাল পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: স্বল্পোন্নত দেশ হিসেবে কানাডার বাজারে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পেয়ে আসছে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে কানাডার বাজারে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পেয়ে আসছে বাংলাদেশ।

বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির শুল্কমুক্ত সুবিধার মেয়াদ আরও ১০ বছর বাড়িয়েছে কানাডার পার্লামেন্ট। নতুন করে এই শুল্কমুক্ত সুবিধার মেয়াদ বাড়ানোর ফলে বাংলাদেশ কানাডার বাজারে ২০৩৪ সাল পর্যন্ত বিনা শুল্কে পণ্য রপ্তানি করতে পারবে।

কানাডার বাজারে শুল্কমুক্ত সুবিধায় পণ্য রপ্তানিকে বলা হয় জেনারেল প্রেফারেনশিয়াল ট্যারিফ (জিপিটি), যা বাংলাদেশ ২০০৩ সালের ১ জানুয়ারি থেকে পেয়ে আসছে। কানাডার বাজারে পণ্য রপ্তানির এই শুল্ক সুবিধা ২০২৪ সালে শেষ হওয়ার কথা ছিল।

কানাডার সরকার প্রতি ১০ বছর অন্তর স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের জন্য বিনা শুল্কে দেশটির বাজারে পণ্য রপ্তানির সুবিধা দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় কানাডা সরকার এ ঘোষণা দিল।

কানাডা সরকারের অর্থ বিভাগের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের বৃহত্তম সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসানও আজ রোববার এ তথ্য জানিয়েছেন।

বিনা শুল্কে আগামী ১০ বছর কানাডার বাজারে পণ্য রপ্তানির এই খবর বিজিএমইএর সদস্যদের সঙ্গে শেয়ার করে ফারুক হাসান বলেন, ‘আমাদের জন্য ভালো খবর হলো, কানাডার পার্লামেন্ট যে আর্থিক বিল অনুমোদন করেছে সেখানে জিপিটির মেয়াদ ২০৩৪ সাল পর্যন্ত বাড়িয়েছে। বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশের ক্ষেত্রে বিনা শুল্কে পণ্য রপ্তানির সুবিধা দেওয়ার ক্ষেত্রে তাঁরা আমাদের বাণিজ্যিক গতিশীলতা, অর্থনীতির সার্বিক বিষয়সহ স্থায়ীত্বের মত বিষয়গুলো বিবেচনায় নিয়েছে।’

বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির অন্যতম বড় বাজার কানাডা। সম্প্রতি গত হওয়া ২০২২–২৩ অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় কানাডার বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৫৫ শতাংশ। আর গত অর্থবছরে কানাডায় ১ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে যা ২০২১–২২ অর্থবছরে ছিল ১ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার।

জেনারেল প্রেফারেনশিয়াল ট্যারিফের (জিপিটি) আওতায় কানাডার সরকার আরও একটি বিশেষ স্কিম চালু করেছে যা জিপিটি প্লাস নামে পরিচিত। এই জিপিটি প্লাসের আওতায় উন্নয়নশীল দেশগুলো যদি শ্রমিকের অধিকার ও পরিবেশ সুরক্ষার মতো বিষয়গুলো মেনে চলে তাহলে জেনারেল প্রেফারেনশিয়াল ট্যারিফের (জিপিটি) বাইরে আরও অতিরিক্ত অর্থনৈতিক সুবিধা পাবে। যদিও সেই সুবিধাগুলো কী সেটি এখনো জানা যায়নি।

বিজিএমইএর সভাপতি ফারুক হাসান তৈরি পোশাক রপ্তানিতে কানাডার বাজারে বিনা শুল্কে প্রবেশের সুযোগ বাড়ানোর জন্য কানাডার সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তৈরি পোশাক খাতে এখন যে নিরাপদ, পরিচ্ছন্ন, সবুজ এবং টেকসই কর্মক্ষেত্রসহ আমাদের দেশে সামগ্রিক অবকাঠামোর অগ্রগতি হচ্ছে, এই অবস্থায় আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্যকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সময় এসেছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

১

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

২

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৩

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৪

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৫

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৭

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৮

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

৯

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০