Ritesh Beghi
২ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাপাসিয়ার নবনির্বাচিত এমপির সাথে বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের সৌজন্য সাক্ষাৎ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃগাজীপুর -৪, কাপাসিয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য মু. সালাহউদ্দিন আইউবীর সাথে বিএনপির মনোনীত প্রার্থী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ রিয়াজুল হান্নান সৌজন্য সাক্ষাৎ করেছেন। ১ মার্চ রোববার বাদ আছর কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সৌহার্দ্যপূর্ণ এ সৌজন্য সাক্ষাৎ করেন। 
নবনির্বাচিত এমপি মু. সালাহউদ্দিন আইউবীর দাওয়াতে শাহ রিয়াজুল হান্নান সৌজন্যমূলক একঝুড়ি ফল নিয়ে হাজির হন। এসময় এমপি মহোদয় ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ শাহ্ রিয়াজুল হান্নানকে অত্যন্ত আন্তরিকতার সাথে ফল ও ফুলেল শুভেচ্ছা জানান। ঘন্টা ব্যাপী বৈঠকে কাপাসিয়ার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, চুরি, ডাকাতি, ছিনতাই রোধ, মাদকমুক্ত সমাজ গঠন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা ও দূর্নীতিমুক্ত প্রশাসন সহ সাধারণ মানুষের সুখ দুঃখে উভয়ে একসাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিশ দিন যেতে না যেতেই পূর্ব ঘোষণা ছাড়াই মূল দুই দলের দুই প্রতিদ্বন্দ্বী কাপাসিয়ার সার্বিক উন্নয়নে একসাথে বৈঠকে মিলিত হয়ে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিজ্ঞজনের ধারনা কাপাসিয়ার উন্নয়নের রূপকার প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্’র পথ ধরেই তাঁর সুযোগ্য উত্তরসূরী শাহ রিয়াজুল হান্নান এগিয়ে যাবেন।
অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোঃ শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ ফরহাদ হোসেন মোল্লা, সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আবুল ফাত্তাহ্, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন প্রমুখ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০