news desk
২৬ অগাস্ট ২০২০, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ঐতিহ্যবাহী আর,আর,এন মাঠে খেলার পরিবেশ সৃষ্টি

তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে রাজা রাজেন্দ্র নারায়ণ (আর.আর.এন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৩১ বছরের ঐতিহ্যবাহী মাঠে খেলার উপযোগী পরিবেশ গড়ার লক্ষ্যে মাঠ পরিস্কার পরিচ্ছন্ন কাজে নেমেছে উপজেলা ছাত্রলীগ।
মাঠের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে ও খেলার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তানভীর মোল্লা ও সাধারন সম্পাদক ওয়াহিদ হাসানের নেতৃত্বে পরিচ্ছন্ন কাজ শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রখর রোদে ঘাম ঝরিয়ে দুপুর পর্যন্ত তারা চালিয়ে যায় মাঠ পরিস্কার পরিচ্ছন্ন কাজ।

ছাত্রলীগের এই ব্যতিক্রমধর্মীয় কাজকে সাধুবাদ জানিয়ে তাদের সাথে একাত্বতা প্রকাশ করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক। তিনিও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মাঠের পরিবেশ রক্ষায় মাঠ পরিচ্ছন্ন কাজে নেমে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আর.আর.এন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৩১ বছরের ঐতিহ্যবাহী মাঠের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। এক সময় ফুটবল খেলোযাড়দের পদচারণে মাঠে দর্শক সমাগম ছিল ভরপুর। এই মাঠে খেলাধুলা করে জাতীয় ফুটবল দলসহ দেশের প্রথম বিভাগের নামিদামি অনেক ক্লাবে খেলেছেন অনেকে। কালের পরিক্রমায় মাঠের ঐতিহ্য আর সৌন্দর্য ভেস্তে যায়। খেলার উপযুক্ত পরিবেশ না থাকায় ফুটবল নিয়ে কাউকে মাঠে নামতে দেখা যায় না। অযত্ম অবহেলায় মাঠটি চারণভূমিতে পরিণত হয়ে পড়ে। মাঠের চারপাশ আগাছায় ভরে যায়। স্থানীয় বাজার ও হোটেলের ময়লা আবর্জনা ফেলে মাঠের পরিবেশ বিনষ্ট করে অসচেতন মানুষ। মাঠের পূর্ব পাশে রয়েছে শহীদ মিনার। ময়লা আবর্জনা থেকে রক্ষা পায়নি শহীদ মিনারটিও। মাঠের উত্তর-পূর্ব কোনায় রয়েছে উপজেলা ক্রীড়া সংস্থার ক্লাব। তার আশেপাশে আগাছা জন্মিয়ে সৌন্দর্য বিনষ্ট হতে থাকে।
মাঠের সৌন্দর্য ফিরিয়ে আনতে এবং খেলার পরিবেশ সৃষ্টির উদ্যোগী হন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার সকালে মাঠের আশেপাশের ময়লা আবর্জনা সরিয়ে এবং আগাছা কেটে পরিস্কার পরিচ্ছন্ন কাজে নেমে পড়েন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তানভীর মোল্লা বলেন, যুব সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতে পারলে সমাজ স্বচ্ছ হবে। পাইলট স্কুল মাঠের খেলার ঐতিহ্য ফিরিয়ে আনতে মাঠ পরিস্কার পরিচ্ছন্ন কাজে নেমেছে উপজেলা ছাত্রলীগ।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসা মো. শিবলী সাদিক বলেন, ঐতিহ্যবাহী পাইলট স্কুল মাঠের আগের ঐতিহ্য ফিরিয়ে এনে দামাল ছেলেদের হাতে মাঠটি বুঝিয়ে দিতে চাই। ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠ পরিস্কার পরিচ্ছন্ন কাজে নামায় তাদের সাধুবাদ জানায়। মাঠের সৌন্দর্যবর্ধনের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে মাঠের তিনপাশে বিভিন্ন জাতের চারা গাছ রোপন করা হয়েছে। কেউ যেন বাইরে থেকে মাঠের আশেপাশে ময়লা আবর্জনা না ফেলতে পারে সেই জন্য ভাঙ্গা দেয়াল মেরামত করা হয়েছে। মাঠের এক কোনায় বসানো হচ্ছে একটি সিসি ক্যামেরা। যারা মাঠে ময়লা আবর্জনা ফেলবে এবং মাঠের পরিবেশ বিনষ্ট করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল মাদ্রিদ

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১০

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৩

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

১৪

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

১৫

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১৬

সালাহর দলবদলে ‘চাঞ্চল্যকর মোড়’!

১৭

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

১৮

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

১৯

তীব্র হচ্ছে এল নিনো, চরম তাপপ্রবাহ, বন্যা ও খরার সতর্কবার্তা দিল জাতিসংঘ

২০