news desk
৭ জুন ২০২০, ৬:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে জিপিএ-৫ পেয়েও কলেজে ভর্তি নিয়ে শঙ্কায় জিহাদ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ বাবা রিক্সাচালক হওয়ায় ঠিকমতো পড়াশোনার খরচ দিতে পারতো না। নিজে প্রাইভেট পড়িয়ে সেই টাকা দিয়ে নিজেই প্রাইভেট স্যারদের টাকা ও বই-খাতার মূল্য পরিশোধ করতো। এসএসসি পরীক্ষার আগে মাত্র ২ মাস ইংরেজি প্রাইভেট পড়েছে। নিয়মিত স্কুলে যাওয়া ও লেখাপড়ায় মনোযোগী হওয়ায় জিপিএ-৫ পাওয়া সম্ভব হয়েছে। কথাগুলো বলছিল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী জিহাদ হাসান তুহিন। সে উপজেলার রঘুনাথপুর গ্রামের মোঃ শাজাহান আলীর ছেলে।

মেধাবী শিক্ষার্থী জাহিদ হাসান তুহিন জানায়, তার বাবা যশোর শহরে রিক্সা চালায়। সেখান থেকে যা আয় হয় সেটা দিয়েই দুই ভাইয়ের লেখাপড়া ও পরিবারের খরচ চালায়। ঠিকমতো প্রাইভেট পড়তে পারিনি। নিজে প্রাইভেট পড়িয়ে নিজের খরচ চালিয়েছে। ইংরেজি প্রাইভেট পরীক্ষার আগে দুই মাস পড়েছি। পরীক্ষায় শুধুমাত্র ইংরেজি বাদে অন্য সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছি। সে আরও জানায়, স্কুলের আনিচ স্যার ইংরেজি প্রাইভেট ফ্রি পড়াতো। সে নিয়মিত ৫ ঘন্টা লেখাপড়া করতো। রিক্সাচালক বাবার পক্ষে কলেজে ভতির টাকা জোগাড় করা নিয়ে শঙ্কায় আছি। করোনা ভাইরাসের কারণে তার বাবা গত ৩ মাস রিক্সাও চালাতে পারছে না। এখন মাঝে মাঝে দিন মজুরের কাজ করে। ইচ্ছে আছে ইঞ্জিনিয়ার হওয়ার কিন্তু টাকার জন্য সেই স্বপ্ন পূরণ হবে কিনা জানিনা।

জাহিদ হাসান তুহিনের বাড়িতে গিয়ে দেখা যায়, টিনের একটি কক্ষ ও এর পিছনে বাঁশ দিয়ে ঘেরা একটি কক্ষে মা-বাবা ও তিনভাই বোন নিয়ে বসবাস করে। বড়ভাই ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পায়। বর্তমানে সে সাতমাইল কাজী নজরুল ইসলাম কলেজে এইচএসসি ১ম বর্ষের ছাত্র। জাহিদের মা জাহানারা খাতুন জানান, তার ছেলেরা অনেক সময় না খেয়েও স্কুলে গিয়েছে। টিফিনে এসে বাড়িতে খাবার না পেয়ে আবার চলে গেছে। ওদের বাবা এখন রিক্সা চালাতে পারছে না। মাঝে মাঝে কাজ পেলে দিন মজুরের কাজ করতে যায়। যা দিয়েই সংসার চলে। এখন জিহাদের কলেজে ভর্তির টাকা নিয়ে বেশ চিন্তাই আছি। রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রদান শিক্ষক আতিয়ার রহমান জানান, জিহাদ খুব ভদ্র ছেলে। পড়াশোনায় সে খুব মনোযোগী ছিল। স্কুলে নিয়মিত আসতো। সে জিপিএ-৫ পাওয়ায় আমরা খুবই আনন্দিত। লেখাপড়া করে ভালো চাকরি করে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করুক সেই দোয়া করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

মার্কিন-ইরান উত্তেজনায় তেলের দাম আরও বাড়ল

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

জেন-জি আন্দোলনের মধ্যে ৫ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন মামদানি

ফাইনাল ম্যাচে ড্রেসিংরুমে কোন্দলের গুঞ্জনে যা বললেন স্কালোনি

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

৬৪ দলের বিশ্বকাপ হবে ‘দায়িত্বজ্ঞানহীন’: লা লিগা সভাপতি

গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

১০

‘রোনালদোর সঙ্গে ইয়েরেমির পার্থক্য, তার এখন একটা বিশ্বকাপ আছে’

১১

আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই

১২

আলোচনা-সমালোচনায় ঘেরা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ

১৩

জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

১৪

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর সেই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি

১৫

জন্মদিনে স্বামী-সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন ক্যাটরিনা

১৬

‘জনা নায়াগান’ দেখতে অগ্রিম বুকিং, চড়া দামেও মিলছে না টিকিট

১৭

দিল্লির যন্তর-মন্তরে আবার অবস্থান নিল সিজেপি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

১৮

কুয়েতে মার্কিন রাডার ও স্যাটেলাইট ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

১৯

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

২০