news desk
২৪ মার্চ ২০২১, ৫:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই সোলেমান মিয়ার কুড়ালের আঘাতে ছোট ভাই আলকাত মিয়ার (৪২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সন্ধ্যায় উপজেলার চলবলা ইউনিয়নের দুহলি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলকাত মিয়া ওই উপজেলার চলবলা ইউনিয়নের কিসামত দুহলি গ্রামের আব্দুল সালামের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার চলবলা ইউনিয়নের দেহলি গ্রামে ছোট ভাই আলকাত মিয়ার (৪২) সাথে দীর্ঘদিন ধরে বড় ভাই সোলেমান মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে মঙ্গলবার দুপুরে জমি নিয়ে কথা কাটাকাটি এবং ধাক্কাধাক্কি হয়। এসময় স্থানীয়রা তাদের সরিয়ে দিলেও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ নিয়ে আবারও কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে বড় ভাই সোলেমান মিয়া উত্তেজিত হয়ে ছোট ভাই আলকাত মিয়ার মাথায় কুড়াল দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় আলকাত মিয়া। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত আলকাত মিয়ার ছেলে ও এক প্রতিবেশী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

মোঃ ইউনুস আলী,
লালমনিরহাট প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০