Ritesh Beghi
২২ এপ্রিল ২০২৬, ৫:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের খাবার পানি দূষিত

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের খাবার পানি দূষিত। আতঙ্কে রোগী ও স্বজনরা। ২০১৯ সালে জেলার ৭০০ শয্যা বিশিষ্ট এই সরকারি কলেজ হাসপাতালটি চালু হয়। এরপর থেকে রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সম্প্রতি রোগী ও স্বজনরা জেলায় কর্মরত সাংবাদিকদের মেডিকেল কলেজের সুপেয় পানির সংকটের বিষয়টি জানালে, দৃষ্টি আকর্ষন করা হয় হাসপাতাল প্রশাসনকে। সহকারী পরিচালক এ সময় হাসপাতালের জনবল সংকটের কথা বলে এ বিষয়টি এড়িয়ে যান। রোগী ও স্বজনরা যে স্থান থেকে খাবার পানি সংগ্রহ করে সে স্থানটি ছিল দীর্ঘদিন ময়লার ভাগারে পরিণত হয়েছিল। অবশেষে টনক নড়েছে হাসপাতাল প্রশাসনের। গত ২১ এপ্রিল মেডিকেল কলেজের সহকারী পরিচালক সেখানে নিজে উপস্থিত থেকে ময়লার ভাগারে পরিণত পানি সরবরাহের স্থানটি পরিস্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নেন। কয়েক ঘন্টা পরিশ্রমের পর ঐদিন দুপুরের পর থেকে রোগী ও স্বজনরা খাবারের জন্য পানি বোতলজাত করে নিয়ে যাবার সুযোগ পেয়েছে।
উল্লেখ্য যে, উক্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরী বিভাগে যাবার যে মূল ফটক রয়েছে তার বামপাশেই রোগী ও স্বজনদের খাবার পানি সরবরাহের স্থানটি। এই স্থানটির পাশেই একটি একতলা ভবনের প্রায় ৭০ ফুট লম্বা একটি সেড রয়েছে। এই সেডের উপরেই ৩টি পানির ট্যাঙ্কি এবং অন্য জায়গায় রয়েছে আরেকটি ট্যাঙ্কি। মোট ৪টি রিজার্ভ ট্যাঙ্কি থেকেই পুরো কলেজ ও হাসপাতালের পানি সরবরাহ হয়ে থাকে। হাসপাতাল চালুর পর থেকে ট্যাঙ্কিগুলো পরিষ্কার না করায় ট্যাঙ্কির তলানীতে ময়লার স্তুপ জমা হয়েছে। রোগী ও স্বজনদের অভিযোগ এই জমে থাকা ময়লায় কেচো জন্ম নেয়ার অভয়ারণ্য হয়েছে। এ নিয়ে বারবার কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলেও ট্যাঙ্কিগুলো আর পরিষ্কার করা হয়নি। তবে সংগ্রহ করা বোতলজাত যে পানিতে কেচো না থাকে সে পানিই রোগী ও স্বজনরা পান করতে বাধ্য হচ্ছে।
এ ব্যাপারে সহকারী পরিচালক ডাঃ সাইফুল ইসলাম সাংবাদিকদের সঙ্গেই ময়লার ভাগারে পরিণত হওয়া পানি সরবরাহের স্থানটি পরিস্কার করার জন্য তদারিক ব্যস্ত থাকায় তিনি বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

১০

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

১১

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

১২

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

১৩

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১৪

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

১৫

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৬

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৭

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৮

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৯

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

২০