news desk
৭ জুন ২০২০, ১২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় জেলা প্রশাসকসহ নতুন ৭ জনের করোনা শনাক্ত, মোট ১১১ জন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় এবার জেলা প্রশাসক মো: আসলাম হোসেনসহ নতুন করে আরো ৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে কুষ্টিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ১১১ জনে।

গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া পিসিআর ল্যাবে কুষ্টিয়ার ৬৮টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেনসহ ৭ জনের করোনা ভাইরাস পজেটিভ আসে। শুরুতেই কুষ্টিয়ার জেলা প্রশাসক করোনা মোকাবেলায় সরকারের সকল নির্দেশনা নির্ভয়ে পালন করে আসছিল। অন্যদের সাথে নিয়ে তিনি সামনে থেকে করোনা কর্মকান্ডের নেতৃত্ব দিয়েছেন। গত শুক্রবারও তিনি জেলার করোনা আক্রান্তদের বাড়িতে বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য উপহার পৌছে দেন। ওই রাতেই কাশির সাথে তার ১০২ মাত্রার জ¦র আসে। শনিবার তার নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ আসে। তার চিকিৎসক ডা. মুসা কবির জানান, বর্তমানে ডিসির জ¦র নেমে এসেছে। তিনি সুস্থ্য আছেন।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম জানান, জেলায় মোট আক্রান্ত ১১১ জনের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৯ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ৭৯ জন। আর হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০